শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

৩৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৭৯ পড়া হয়েছে

অভিবাসন বিষয়ক অপরাধে আটক হওয়া ৩৮ বাংলাদেশিসহ ২২৪ জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের ফেরত পাঠানো হয়েছে।

রোববার এক বিবৃতিতে দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ এ তথ্য জানিয়েছে।

বিভাগ সূত্র জানায়, কারাভোগের পর ৬ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত বন্দিশিবির থেকে সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর; কেএলআইএ-১ এবং কেএলআইএ টার্মিনাল-২ এর পাশাপাশি জোহর বাহরুর স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে ১২৮ ইন্দোনেশিয়ান, ৩৮ বাংলাদেশি, ১৯ পাকিস্তানি, ১৪ ভারতীয়, ১৩ ভিয়েতনামি, ছয় নেপালি, পাঁচ থাই এবং একজন কম্বোডিয়ান নাগরিকসহ মোট ২২৪ জন বন্দিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

এতে বলা হয়, মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাশ পাওয়ার পর আকাশ ও স্থলপথে নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

সেই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে সেজন্য কালো তালিকাভুক্ত করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024