শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বিপিএলে লিটন-তানজিদের জুটির রেকর্ড

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ পড়া হয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে জুটির রেকর্ড গড়েছেন লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম।

টি-টোয়েন্টির এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ১১তম আসরে এসে জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ঢাকা ক্যাপিটালসের এই দুই তারকা ওপেনার।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমেই রীতিমতো তাণ্ডব চালাতে থাকেন ঢাকা ক্যাপিটালসের দুই ওপেনার লিটন ও তানজিদ।

রোববার সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ঢাকা। ইনিংস ওপেন করতে নেমে শুরু থেকেই রীতিমতো তাণ্ডব শুরু করেন জাতীয় দলের দুই ওপেনার লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম।

ইনিংসের প্রথম ৫ ওভারে ৮.৬০ গড়ে স্কোর বোর্ডে ৪২ রান জমা করেন দুই ওপেনার। ১০ ওভারের খেলা শেষে ঢাকার স্কোর বোর্ডে জমা হয় ১১.৫০ গড়ে ১১৫ রান। ১৫ ওভার শেষে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১১.৮৬ গড়ে ১৭৮ রান।

রাজশাহীর বিপক্ষে উদ্বোধনী জুটিতে ১৯.৩ ওভারে ২৪১ রানের রেকর্ড গড়েন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। এই জুটিতেই জোড়া সেঞ্চুরি তুলে নেন তারা।

বিপিএলের ২০১৩ সালের আসরে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ ১৯৭* রান করেছিলেন বাংলাদেশ দলের প্রথম টি-টোয়েন্টি অধিনায়ক শাহরিয়ার নাফিস ও নিউজিল্যান্ড তারকা লো ভিনসেন্ট। গত ১১ বছর তাদের সেই জুটির রেকর্ডটি অক্ষত ছিল। সেই ম্যাচে ৬৯ বলে ১২টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১০২ রান করেছিলেন শাহরিয়ার নাফিস।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024