শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বঙ্গবন্ধু নামের প্রতিষ্ঠানের অনুদানে কর রেয়াত বাতিল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৭৪ পড়া হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হওয়া জাতীয় প্রতিষ্ঠানে অনুদানের বিপরীতে আয়কর রেয়াত সুবিধার বিধান বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রবিবার (১২ জানুয়ারি) সংস্থাটির আয়কর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে বলে হয়েছে, আয়কর আইনের ৬ষ্ঠ তফসিলের ৩ নম্বর অংশের অনুচ্ছেদ ২ এর দফা ১৫ বাতিল করা হলো।

আগে এনবিআরের পক্ষ থেকে বলা হয়েছে, জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত কোনও জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে কোনও করদাতা অনুদান হিসাবে প্রদত্ত যেকোনও পরিমাণ অর্থ কর রেয়াতের জন্য প্রযোজ্য হবে।

জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে বঙ্গবন্ধুর নামে জাতীয় পর্যায়ের অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। এসব প্রতিষ্ঠানে ব্যক্তিশ্রেণির করদাতারা দান বা অনুদান করলে আয়কর রেয়াত সুবিধা পায়।

২০২৩ সালের আয়কর আইনের ৭৬ ও ৭৮ ধারা অনুযায়ী এ সুবিধা দেওয়া হয়। মোট ২০টি খাতে বিনিয়োগ ও দান করলে একজন করদাতা আয়কর রেয়াত বা তার প্রযোজ্য কর থেকে কম প্রদান করার সুযোগ পান। সে হিসেবে জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত কোনও জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে কোনও করদাতা অনুদান হিসেবে প্রদত্ত যেকোনও পরিমাণের অর্থ আয়কর আইনের ধারা ৭৮ অনুসারে কর রেয়াত সুবিধা ভোগ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024