শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ পড়া হয়েছে

মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম)।

স্থানীয় সময় রোববার (১২ জানুয়ারি) দুপুর ১২টা ৩২ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৪। ভূমিকম্পটি মেক্সিকোর মিচোয়াকান উপকূলের কাছে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ৯১ কিলোমিটার (৫৬.৫৪ মাইল) গভীরতায়।

মেক্সিকোর টেকোম্যানের কোলিমা থেকে ৩৮ মাইল দূরে মানজানিলোতে ‘খুব শক্তিশালী ৬.১ মাত্রার ভূমিকম্প’ আঘাত হানে বলে ভলকানো ডিসকভারির ওয়েবসাইটে বলা হয়।

উল্লেখ্য, ১৯৮৫ সালে মেক্সিকোর প্যাসিফিক উপকূলে ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়। এতে দেশটির হাজার হাজার মানুষ মারা যান। বিশেষ করে কেন্দ্র ও দক্ষিণ মেক্সিকোতে।

এরপর ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর মেক্সিকোতে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ৩৬৯ জন মারা যান। তাদের মধ্যে অধিকাংশ ছিল রাজধানীর।

সূত্র: ডেইলি এক্সপ্রেস ও এএফপি

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024