শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এবার কৃষকের পাশে ‘স্বপ্ন’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৭৩ পড়া হয়েছে

মেহেরপুর, রাজবাড়ীর পর নওগাঁ সদরের মোহনপুর গ্রাম তরদার পাড়া হাপানিয়া ইউনিয়নে পৌছে গেছে ‘স্বপ্ন’ টিম। সেখানকার কৃষকদের চাষ করা ফুলকপির বাম্পার ফলন হলেও প্রত্যাশিত দাম পাচ্ছেন না বলে জানান কৃষকরা।

সম্প্রতি এমন কিছু খবর গণমাধ্যমেও প্রচার হয়েছে। বিষয়টি দৃষ্টিগোচর হয় দেশের অন্যতম সুপারশপ ‘স্বপ্ন’ কর্তৃপক্ষের। গত দুই সপ্তাহে মেহেরপুর এবং রাজবাড়ীর কৃষকদের কাছ থেকে ফুলকপি কিনে তাদের মুখে হাসি ফোটায় ‘স্বপ্ন’। এবার মেহেরপুর, রাজবাড়ীর পর রোববার (১২ জানুয়ারি) নওগাঁয় পৌছে যায় ‘স্বপ্ন’ টিম।

সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হয় ফুলকপি। এই ফুলকপি ঢাকাসহ ঢাকার বাইরের ‘স্বপ্ন’ আউটগুলোতে বিক্রি হচ্ছে।

প্রতিষ্ঠানটি নওগাঁ সদরের মোহনপুর গ্রাম তরদার পাড়া হাপানিয়া ইউনিয়নের ফুলকপি সবজি চাষি মো আব্দুল খালেক, আবুল কালাম আজাদ, আব্দুস সামাদের কাছ থেকে কয়েক হাজার ফুলকপি কিনে নেয়া হয়।

‘স্বপ্ন’ এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির এ প্রসঙ্গে জানান, সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমের মাধ্যমে বিভিন্ন এলকার কৃষকদের ফুলকপি চাষ নিয়ে হতাশার বিষয়টি চোখে পড়ে আমাদের। এরপর মেহেরপুর, রাজবাড়ী এবং নওগাঁ এলাকায় পৌছে যায় ‘স্বপ্ন’ টিম এবং সেই সাথে হতাশাগ্রস্ত কৃষকদের কাছ থেকে ফুলকপি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বপ্ন’র সম্মানিত ক্রেতাদের জন্য স্বপ্ন আউটলেটে থাকছে কৃষক ভাইদের জমির চাষের এই ফুলকপি। যেখানেই কৃষকের কান্না কিংবা হতাশার খবর চোখে পড়বে আমাদের, সেখানেই পৌছে যাবে স্বপ্ন টিম। কৃষক বাঁচলে, বাঁচবে দেশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024