শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

জেলায় স্কুল ব্যাংকিং কনফারেন্স করল শাহ্জালাল ইসলামী ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৭০ পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে পটুয়াখালী জেলায় কার্যরত সকল তফসিলী ব্যাংকের
সহযোগিতায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি লীড ব্যাংক হিসেবে শনিবার (১১ জানুয়ারি) কলাপাড়া পৌর অডিটরিয়াম কমপ্লেস্ক, পটুয়াখালীতে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫ এর
আয়োজন করেছে।

মঙ্গলাবর (১৪ জানুয়ারি) ব্যাংকটির জেএভিপি অ্যান্ড ইনচার্জ, পিআরডি কে. এম. হারুনুর রশীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উক্ত স্কুল ব্যাংকিং কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংক, বরিশাল জোনাল অফিসের নির্বাহী পরিচালক মো: সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট পরিচালক মোহাম্মদ ইকবাল মহসীন, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যলয় উপপরিচালক মো: মাহবুব-উল আলম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহাম্মদ
মনিরুজ্জামান খান, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুয়েল মিয়া,
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির রিক্স ম্যানেজমেন্ট বিভাগের ইভিপি মোহাম্মদ আবু
ছায়েম এবং ব্যাংকের লীড শাখা খেপুপাড়া শাখার ব্যবস্থাপক মীর তৌহিদ আহমেদ উপস্থিত
ছিলেন।

অনুষ্ঠানে পটুয়াখালী জেলার বিভিন্ন স্কুল থেকে ২ শতাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষক অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে আলোচকরা ছাত্র-ছাত্রীদেরকে সঞ্চয়ের প্রতি উদ্বুদ্ধ করেন এবং সঞ্চয় যে ভবিষ্যতে
মানুষের জীবনে অত্যাবশ্যকীয় তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাছাড়া শিক্ষার্থীদেরকে স্কুল
ব্যাংকিং সম্পর্কে অবহিত করে তাদের মধ্যে যাতে সঞ্চয়ের মানসিকতা তৈরি হয় এ বিষয়ে
প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। ব্যাংকিং সেক্টরে ছাত্র-ছাত্রীদের যে উল্লেখযোগ্য
পরিমাণ আমানত রয়েছে তা অত্যন্ত প্রশংসার দাবিদার বলে আলোচকবৃন্দ তাদের বক্তব্যে উল্লেখ করেন।

স্কুল ব্যাংকিং সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নগরীর প্রধান প্রধান সড়কে বিভিন্ন স্কুলের
ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে বর্ণাঢ্য এক র‌্যালীর আয়োজন করা হয়।

দিনব্যাপী আয়োজিত উক্ত স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫ এ কুইজ প্রতিযোগিতা,
সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে উপহার বিতরণ সব মিলে এক উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়েছিল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024