শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই জাহাজ বিক্রি করবে বিএসসি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৮০ পড়া হয়েছে

অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়ে বহর থেকে বাদ পরা দুই জাহাজ বিক্রি করবে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি)। লাইটার জাহাজ দুটি হলো ‘এমটি বাংলার জ্যোতি’ ও ‘এমটি বাংলার সৌরভ’।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদের ৩২৩তম বিশেষ সভায় এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

গত বছরের ৩০ সেপ্টেম্বর এবং ০৫ অক্টোবর জাহাজ দুটি দুর্ঘটনার শিকার হয়। এতে চারজন নিহত হন। এছাড়া পুরোনো এ দুই জাহাজে শুধু রক্ষণাবেক্ষণ খাতে খরচ হয় বছরে ৩০ কোটি টাকা। সে হিসেবে গত সাত বছরে এ দুই জাহাজের পেছনে ২১০ কোটি টাকা খরচ হয়েছে। এই টাকায় একটি নতুন জাহাজ কেনা যেত। গতকাল মঙ্গলবার পরিচালনা পর্ষদের বিশেষ সভায় জাহাজ দুটি বিক্রয়ের সিদ্ধান্ত হয়েছে। সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান টাকা জমা দিলে দ্রুত সময়ে জাহাজটি স্থানান্তর করা হবে। এর আগে ২০২২ সালে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে ইউক্রেনে গোলার আঘাতে ‘বাংলার সমৃদ্ধি’ ধ্বংস হয়েছিল।

উল্লেখ, ‘বাংলার জ্যোতি’ ও ‘বাংলার সৌরভ’ দিয়ে জ্বালানি তেল লাইটারিং মাধ্যমে তেল পরিবহন করা হতো। ১৯৮৭ সালে ‘বাংলার জ্যোতি’ এবং নির্মাণ করা হয় ১৯৮৬ সালে ‘বাংলার সৌরভ’।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024