শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ঢাকা ট্রাভেল মার্টের ব্যাংকিং পার্টনার এমটিবি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ পড়া হয়েছে

আন্তর্জাতিক পর্যটন মেলার ২০তম আসর ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫’এর ব্যাংকিং পার্টনার হিসেবে যুক্ত হলো দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর আয়োজিত মেলাটি আগামী ৬-৮ ফেব্রুয়ারি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বলরুমে অনুষ্ঠিত হবে।

সম্প্রতি রাজধানীর বাংলাদেশ মনিটর কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এতদসংক্রান্ত একটি চুক্তি সই হয়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হেড অফ ব্র্যান্ড মোঃ রজার ইবনে আজাদ এবং বাংলাদেশ মনিটরের ব্যবস্থাপনা সম্পাদক ডঃ ফরহাদ কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন। বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

চুক্তির অধীনে ঢাকা ট্রাভেল মার্টের আয়োজন ও প্রচারের ক্ষেত্রে বাংলাদেশ মনিটরকে সার্বিক সহায়তা প্রদান করবে এমটিবি। এছাড়াও, মেলা চলাকালীন এমটিবি তাদের কার্ড ও ট্রাভেল প্রোডাক্টগুলো প্রচার এবং ভিজিটরদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার প্রদান করবে।

এবারের ঢাকা ট্রাভেল মার্টে স্বাগতিক বাংলাদেশসহ ৮টি দেশের ৪৫টির বেশি প্রতিষ্ঠান ও সংস্থা তাদের পন্য ও সেবা প্রদর্শন করবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকবে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন, ট্যুর অপারেটর, হোটেল ও রিসোর্ট, ট্রাভেল এজেন্সী ও আর্থিক প্রতিষ্ঠানসহ ভ্রমণ ও পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান।

ভ্রমণকারী ও পর্যটক বান্ধব আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এমটিবি গ্রাহকদের মধ্যে বিশেষভাবে পরিচিত। সারা দেশে ব্যাংকটি ৮টি এয়ারপোর্ট লাউঞ্জের একটি বিস্তৃত নেটওয়ার্ক পরিচালনা করে। এছাড়াও, এমটিবি বিভিন্ন ভ্রমণ ও পর্যটন সংক্রান্ত প্রোডাক্ট ও সেবা অফার করে থাকে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024