শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

টেকসই উন্নয়নে ১৮০ কোটি টাকা ঋণ দেবে জার্মানি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৮৯ পড়া হয়েছে

টেকসই উন্নয়নের লক্ষ্যে ১ কোটি ৪৪ লাখ ইউরো বা বর্তমান বাজার মূল্যে টাকার অঙ্কে পরিমাণ ১৮০ কোটি টাকা ঋণ দেবে জার্মানি।

বুধবার (১৫ ডিসেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও জার্মান সরকারের মধ্যে এ–সংক্রান্ত চুক্তি হয়। এতে সই করেন ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও জিআইজেডের এ দেশের প্রধান আন্দ্রেস কুক। শেরে বাংলা নগরের ইআরডি সম্মেলনকক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

তিনটি প্রকল্পে এই অর্থ দেওয়া হবে। বস্ত্র খাতে টেকসই কর্মসূচি-২ প্রকল্পে ৭৩ লাখ ইউরো; সাপোর্ট ফর দ্য লোকালাইজেশন অব ন্যাশনাল ক্লাইমেট অ্যাডাপটেশন টার্গেটসে ৩০ লাখ ইউরো ও ট্রানজিশন টু সাসটেইনেবল ই-মবিলিটি প্রকল্পে সাড়ে ৪১ লাখ ইউরো দেবে জার্মানি। এসব প্রকল্পের মাধ্যমে বস্ত্র খাতের টেকসই উন্নয়নের পাশাপাশি স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত পদ্ধতিতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে।

বস্ত্র খাতে টেকসই কর্মসূচি-২ প্রকল্পের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের মানের সঙ্গে তাল মেলাতে দেশের বস্ত্র খাত এবং তৈরি পোশাক খাতের উন্নয়ন করা হবে। সাপোর্ট ফর দ্য লোকালাইজেশন অব ন্যাশনাল ক্লাইমেট অ্যাডাপটেশন টার্গেটসে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় সরকারের সক্ষমতা বৃদ্ধি করা হবে।

ট্রানজিশন টু সাসটেইনেবল ই-মবিলিটি প্রকল্পে নীতিনির্ধারক, ব্যবসাপ্রতিষ্ঠান ও গবেষণাপ্রতিষ্ঠানের সহযোগিতায় টেকসই ই-মবিলিটি তৈরি করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024