শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

‘জেলার ২’ সিনেমার টিজারে রজনী-ম্যাজিক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৭০ পড়া হয়েছে

দক্ষিণী সিনেমার মেগাস্টার রজনীকান্তের ‘জেলার’ বক্স অফিস কাঁপিয়েছিল। সেই সময় থেকেই আলোচনা শুরু হয়, কবে আসবে এর পরের কিস্তি। অবশেষে মুক্তি পেলো ‘জেলার ২’ সিনেমার টিজার। চার মিনিট সময়সীমার টিজারটি এরই মধ্যে ভক্তদের মন জিতে নিয়েছে।

‘জেলার ২’ পুরো টিজারেও রজনী তার ম্যাজিক দেখিয়েছেন। শুরুতে একের পর এক গুন্ডার আগমন ও পিঠে কুড়াল গেঁথে মৃত্যু হয়। খানিক পরে রক্তার্ত সাদা জামা পরে বন্দুক ও তলোয়ার হাতে পর্দায় আসেন রজনী। শোনা যায় আগের ছবির আবহ। বাকি সময়জুড়েও তার রাজত্বের দেখা মেলে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, রজনী-ম্যাজিক দেখতে স্বাভাবিকভাবেই সিনেমাটি নিয়ে সবার প্রত্যাশা বেড়েছে। ভক্তদের দাবি, সিনেমাটি কেবল চলচ্চিত্রই নয়। বরং রজনীর এত বছরের ধারাবাহিক সাফল্যেরই নতুন প্রকাশ। অনেক নেটিজেন লিখেছেন, এমন কারিশমা কেবল রজনীকেই মানায়। তারা আরও দাবি করছেন এটি প্রথম তামিল সিনেমা হিসেবে বোধহয় হাজার কোটির ক্লাব অতিক্রম করবে।

নেলসনের পরিচালনায় ব্ল্যাক কমেডি অ্যাকশন ঘরানার সিনেমা ‘জেলার’র প্রথম পর্বে রজনীকান্তের সঙ্গে দেখা গিয়েছিল মোহনলাল, জ্যাকি শ্রফ, শিবা রাজকুমার, রামিয়া কৃষ্ণাণ, তামান্নার মতো তারকাদের। সিনেমা ‘কাভালা’ গানটি তুমুল জনপ্রিয় হয়েছিল। নতুন সিনেমায় কোন কোন তারকাকে দেখা যাবে তা দেখতেও মুখিয়ে রয়েছেন দর্শকরা। কোনো কোনো গণমাধ্যম জানাচ্ছে, মোহনলাল ও শিবরাজ কুমার এ সিনেমায় ক্যামিও হিসেবে থাকবেন। পাশাপাশি তামিল অভিনেতা নন্দমুরি বালকৃষ্ণকেও দেখা যাবে শক্তিমান পুলিশ অফিসার রূপে। এখন থেকেই যেন শুরু হয়েছে সিনেমাটি মুক্তির ক্ষণ গগনা। যদিও এটি মুক্তি পাচ্ছে ২০২৬ সালে।

এখন চলছে ‘জেলার ২’ সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ। আসলে রজনীর ছবি মানেই দাক্ষিণাত্যে সেদিন উৎসব। বেঙ্গালুরু, চেন্নাইয়ের একাধিক অফিসে ছুটি ঘোষণা করা হয় ছবি মুক্তির দিন। সেই উন্মাদনার রেশই যেন মিলল টিজার মুক্তির পর।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024