শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

শাহজালাল ইসলামী ব্যাংকের বন্ডের অর্থ উত্তোলন সম্পন্ন করলো ইউসিবি ইনভেস্টমেন্ট

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ পড়া হয়েছে

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির জন্য ৫০০ কোটি টাকার ৩য় মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ডের অর্থ উত্তোলন সম্পন্ন করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। এই গুরুত্বপূর্ণ ইস্যুর সফল সমাপ্তি উপলক্ষে বুধবার (১৫ জানুয়ারি) শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে একটি সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশের সেরা বিনিয়োগ ব্যাংক ইউসিবি ইনভেস্টমেন্ট এই বন্ড ইস্যুর একমাত্র প্লেসমেন্ট এজেন্ট হিসেবে গর্বিত ভূমিকা পালন করেছে। এই বন্ড থেকে প্রাপ্ত অর্থ শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির টিয়ার-টু মূলধন শক্তিশালীকরণে সহায়ক হবে, যা ব্যাংকটিকে তার ব্যবসা সম্প্রসারণে আরও অগ্রগতি অর্জনে সক্ষম করবে।

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, ইসি চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা, স্বতন্ত্র পরিচালক ও এসি চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, এফসিএ, এফসিএস এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ্ উদ্দীন আহমেদ-এর উপস্থিতিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীর, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসা কর্মকর্তা আবদুল আজিজ এবং প্রধান অর্থ কর্মকর্তা মো. জাফর ছাদেক, এফসিএসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024