শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এফএসআইবি পিএলসির মাসব্যাপী গ্রাহকসেবার ক্যাম্পেইনের উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৭১ পড়া হয়েছে

“গ্রাহক সেবায় নতুন মাত্রা, সমৃদ্ধ হবে অগ্রযাত্রা” এই প্রত্যয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (এফএসআইবি) পিএলসির মাসব্যাপী বিশেষ গ্রাহক সেবা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল কুদ্দুছ, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ রাগিব আহসান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মোঃ ইয়াহিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান শাহ এবং মোঃ সিরাজুল ইসলামসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, উর্ধ্বতন নির্বাহীরা। ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন ব্যাংকের জোন প্রধান, শাখা ব্যবস্থাপক, উপশাখা ইন-চার্জ এবং অন্যান্য কর্মকর্তারা।

মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথির ভাষণে বলেন, ফার্স্ট ইসলামী ব্যাংক শরীয়াহর উদ্দেশ্যের আলোকে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ব্যাংকিংয়ের মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণ-পেশা-অঞ্চল নির্বিশেষে সকল মানুষের নিকট কল্যাণধর্মী ব্যাংকিং সেবা পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে। এই বিশেষ গ্রাহকরসেবা ক্যাম্পেইনের মাধ্যমে শরীয়াহসম্মত বিভিন্ন ডিপোজিট ও বিনিয়োগ প্রোডাক্ট ছাড়াও আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ব্যাংক কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024