শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

‘লিগের আশা বাদ দিয়ে শীর্ষ চার ধরে রাখতে’ খেলতে হবে ম্যানসিটিকে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৫ পড়া হয়েছে

চলতি মৌসুমে টানা পঞ্চম লিগ জয়ের হাতছানি ছিল ম্যানচেস্টার সিটির সামনে। তবে দলের যেমন ফর্ম, তাতে সেটা অসম্ভবই হয়ে পড়ছে। বর্তমানে দলটা আছে লিগের ষষ্ঠ স্থানে।

কাছাকাছি পরিস্থিতিতে থেকেও সিটির লিগ জেতার নজির আছে। তবে সে ২০২০-২১ মৌসুমে মধ্য জানুয়ারি নাগাদ পরিস্থিতিটা সামলে নিয়েছিল সিটি। এবারও বছরের শুরুতে টানা দুই জয় তেমন কিছুরই ইঙ্গিত দিচ্ছিল। তবে বাধ সাধল ব্রেন্টফোর্ড। তাদের সঙ্গে ২-২ গোলের ড্রয়ে আবারও পিছিয়েছে সিটি।

শীর্ষে আছে লিভারপুল। তাদের পয়েন্ট ৪৭। আর সিটির পয়েন্ট কত জানেন? ৩৫, তারা আছে পয়েন্ট টেবিলের ছয়ে।

ব্রেন্টফোর্ডের বিপক্ষে তারা অবশ্য জেতার মতো অবস্থানে ছিল। সেটা আবার ফোডেনের কল্যাণে। জোড়া গোল করে তিনি দলকে এগিয়ে দিয়েছিলেন ২ গোলে। তবে এরপর সিটি সে লিডটা ধরে রাখতে পারেনি।

এই ড্রয়ের পর মন ভেঙে গেছে ফোডেনের। তার বিশ্বাস, লিগ জেতার আর কোনো সম্ভাবনাই নেই। তিনি বলেন, ‘শিরোপা জেতার সুযোগ? হ্যাঁ, ওটা শেষ। একেবারেই কোনো সুযোগ নেই আর। আমরা জানি। আমরা বোকা নই। আমাদের এখন শীর্ষ চারের লক্ষ্যে খেলা উচিত। এটা আমাদের পরবর্তী লক্ষ্য। এরপর চ্যাম্পিয়ন্স লিগও। পুরো মৌসুমটাই তো শেষ হয়ে যায়নি! আমাদেরকে বাস্তবতাটা বুঝতে হবে, তাই না?’

চ্যাম্পিয়ন্স লিগেও খুব ভালো অবস্থানে নেই সিটি। ৬ ম্যাচে ২টি করে জয় ড্র আর হার নিয়ে ২২ নম্বরে আছে দলটি। নিদেনপক্ষে প্লে অফ নিশ্চিত করতে হলেও এই অবস্থানটা ধরে রাখতে হবে দলটাকে। এই লক্ষ্য নিয়ে আগামী ২৭ জানুয়ারি প্যারিস সেইন্ট জার্মেইয়ের বিপক্ষে খেলতে নামবে পেপ গার্দিওলার দল।

দলের অবস্থা যেমন, তা আদৌ সুখকর নয়। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে প্রয়োজন সম্মিলিত প্রয়াসের। সে কথাটাই দলকে মনে করিয়ে দিয়েছেন ফোডেন। তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে আমি আগে কখনও পড়িনি, এ সময়ে এসে এতগুলো ম্যাচ হারিনি। তো এটা একটা শিক্ষনীয় বিষয়। আমাদেরকে নিজেদের সেরা ছন্দে ফিরতে হবে। শুধু আমার নয়, পুরো দলকেই ভাবতে হবে যে কীভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024