শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মেসির পর ইয়ামালই বিশ্বের সেরা: গাভি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ পড়া হয়েছে

বার্সেলোনায় অভিষেকের পর থেকেই দুর্দান্ত পারফর্ম করছেন লামিনে ইয়ামাল। চলতি মৌসুমে ইতোমধ্যেই ৯টি গোল ও ১৩টি অ্যাসিস্ট করেছেন এই স্প্যানিশ তারকা। সেইসঙ্গে বার্সাকে এনে দিচ্ছেন একের পর এক জয়। তাই সতীর্থ গাভির চোখে লিওনেল মেসির পর এখন বিশ্বসেরা ইয়ামাল।

বুধবার (১৫ জানুয়ারি) রাতে অলিম্পিক স্টেডিয়ামে কোপা দেল রে’র ম্যাচে রিয়াল বেতিসকে ৫-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা। ম্যাচে শেষে ইয়ামাল প্রসঙ্গে গাভি বলেন, ‘আমার কাছে সে বিশ্বের সেরা, মেসির পরে।’

গাভি আরও বলন, ‘লামিনে খুব ভালো, বর্তমানে সেরা। তবে মেসির সঙ্গে তার তুলনা করা বোকামি। মেসি এক এবং অদ্বিতীয়। যেমন জাভি, ইনিয়েস্তা, বা বুসকেতস একজনই থাকবে। আমাদের নিজেদের পথ তৈরি করতে হবে।’

গাভি মতো একই সূরে কথা বলেছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। তিনি বলেন, ‘গাভি খুব আবেগপ্রবণ। তবে হ্যাঁ, আমার উত্তরও হ্যাঁ। বড় ম্যাচে আমরা দেখেছি কীভাবে দারুণ প্রতিভাগুলো উজ্জ্বল হয়ে ওঠে। আমরা এটি অনেক ম্যাচে দেখেছি, কিন্তু আমাদের তার যত্ন নিতে হবে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024