শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ফিফা ক্লাব বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১২৩ পড়া হয়েছে

নানান কল্পনা-জল্পনা শেষে গেল পরশু রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইন্টার মায়ামিতে ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়। ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদো উন্মোচন করেন টুর্নামেন্টটির ট্রফি। দুই বছর পরপর অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টের ২১ তম আসর এটি।

এর আগে প্রথমবারের মতো ২০০০ সালে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। ফিফা ক্লাব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। পাঁচ বার চ্যাম্পিয়ন হয়ে এই টুর্নামেন্টটির সর্বোচ্চ শিরোপাজয়ী দল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

গেল আসরে সাতটি দল অংশগ্রহণ করলেও প্রথমবারের মতো ২০২৫ সালে বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপ। আগামী বছরের ১৫ জুনে পর্দা উঠবে এই টুর্নামেন্টের। এবারের আসরটির আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। আটটি গ্রুপে ভাগ হয়ে শিরোপার জন্য লড়াই করবে ৩২টি দল। সেখান থেকে শীর্ষ ১৬টি দল খেলবে নক আউট পর্ব। এরপর আটটি দল খেলবে কোয়ার্টার ফাইনাল। সেখান থেকে চারটি দল খেলবে সেমিফাইনাল। সবশেষ ১৩ জুলাই ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে আসরটির।

অনুষ্ঠানে অংশগ্রহণ করে ক্লাব বিশ্বকাপ নিয়ে ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো ক্লাব ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতে পারে। বিশ্বের যে কোনো জায়গার যে কোনো খেলোয়াড় এই ক্লাবগুলোর একটিতে খেলার স্বপ্ন দেখতে পারে। টুর্নামেন্টে অংশগ্রহণ করা সকল ক্লাবই বিশ্বের সেরা ক্লাব।’ এবারের আসরে ইউরোপ থেকে ১২টি দল অংশগ্রহণ করবে এবং দক্ষিণ আমেরিকা থেকে ছয়টি দলসহ এশিয়া, আফ্রিকা ও উত্তর আমেরিকা থেকে চারটি করে দল খেলবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024