শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ভারতের পরিস্থিতি ১৯৪৭-এর চেয়ে খারাপ: দিল্লি জামে মসজিদের ইমাম

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ পড়া হয়েছে

ভারতের বর্তমান পরিস্থিতি ১৯৪৭-এর চেয়ে খারাপ বলে মন্তব্য করেছেন দিল্লির জামে মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারি। শুক্রবার জুমার নামাযের খুতবার তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ আহমেদ বুখারি বলেন, আমরা ১৯৪৭-এর থেকেও খারাপ সময় পার করছি। জানি না ভবিষ্যৎ কোন দিকে গড়াবে। প্রধানন্ত্রীর উচিত তিনজন হিন্দু ও তিনজন মুসলিম নেতৃত্বস্থানীয়কে মুখোমুখী বসিয়ে কথা বলা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে আহমেদ বুখারি বলেন, আপনার পদের মর্যাদা রক্ষা করা দরকার। বর্তমান পরিস্থিতিতে আপনার উচিত হবে মুসলিমদের হৃদয় জয় করা। যে দুষ্কৃতীরা দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এ সময় তিনি মুসলিম যুব সম্প্রদায়কে আরও বেশি করে ধৈর্য্য ধরার এবং শান্ত থাকারও আর্জি জানান।

দিল্লি জামে মসজিদের ইমাম মনে করেন, দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে মসজিদে মসজিদে সমীক্ষা চলছে, তাতে শুধুই অস্থিরতা তৈরি হবে।

উত্তর প্রদেশের সম্ভলে জামে মসজিদে জরিপকে কেন্দ্র করে সাম্প্রতিক হিংসায় মোট পাঁচজন নিহত হয়েছেন। হিন্দুদের দাবি মেনে আদালতের নির্দেশে শতাব্দী প্রাচীন মসজিদে জরিপ শুরু হয়। সম্ভলের পর রাজস্থানের আজমির শরিফের দরগাকেও ‘হিন্দু মন্দির’ দাবি করে হওয়া মামলায় আদালত জরিপের নির্দেশ দিয়েছে। আগেই বারাণসীর জ্ঞানবাপী এবং মথুরার শাহি ঈদগা মসজিদ নিয়ে একই দাবি মেনে জরিপের নির্দেশ দেয় আদালত। পার্সটুডে

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024