শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বিশ্ব বাজারে কমেছে পাম ও জ্বালানি তেলের দাম

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৭৮ পড়া হয়েছে

বিশ্ব বাজারে কমতে শুরু করেছে পাম অয়েলের দাম। এর কারণ হলো সয়াবিন তেলের চাহিদা বেড়েছে। ফলে খারাপ আবহাওয়ার কারণে মালয়েশিয়ায় পাম অয়েলের উৎপাদন কমা নিয়ে যে উদ্বেগ দেখা দিয়েছিল তাতে স্বস্তি ফিরবে।

পাম অয়েল অনেক খাদ্যপণ্যে ব্যবহৃত হয়। এটির মালয়েশিয়ান বেঞ্চমার্কের বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রতি টনের দাম কমে দাঁড়িয়েছে চার হাজার ১৬৬ রিংগিট বা ৯২৫ ডলার।

ডিসেম্বরে ভারত পাঁচ লাখ টন পাম অয়েল আমদানি করে। যা নভেম্বরের চেয়ে ৪১ শতাংশ কম।

ভারতের সরকার ও শিল্প কর্মকর্তারা জানুয়ারিতে পাম তেলের আমদানি পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পূর্বাভাস দিয়েছেন।

এদিকে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দামও কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম ৫০ সেন্ট কমে ৮০ দশমিক ৭৯ ডলার হয়েছে। তাছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টার মিডিয়েটের দাম ৮০ সেন্ট কমে ৭৭ দশমিক ৮৮ ডলার হয়েছে।

সূত্র: নিক্কেই এশিয়া, রয়টার্স

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024