শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এসআইবি পিএলসির গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৮৯ পড়া হয়েছে

সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবি) পিএলসির সাফা বন্দর শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সমাবেশটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুস সায়াদাত।

সাফা বন্দর শাখার ব্যবস্থাপক আলা-নূর মুহাম্মদ হাসিব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের মার্কেটিং ও ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মিসেস সামিয়া তাহসিন, ঝালকাঠি শাখার ব্যবস্থাপক সৈয়দ কামরুল আহসান, বরিশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমীন শরীফ ও ভাঙ্গা শাখার ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান হাওলাদারসহ শাখার কর্মকর্তারা। সমাবেশে প্রায় চারশত গ্রাহক যোগ দেন এবং তারা ব্যাংকের সেবায় সন্তুষ্টি প্রকাশ করে ব্যাংকের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুস সায়াদাত বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক দেশের শরী’আহ ভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম একটি ব্যাংক। তিন দশক ধরে এই ব্যাংক গ্রাহকদের চাহিদামাফিক ব্যাংকিং সেবা দিয়ে আসছে। বিগত সরকারের সময় এই ব্যাংকসহ কয়েকটি ব্যাংকে দুবৃত্তায়ন হয়েছিল, যার প্রভাব সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছিল। বর্তমানে সোশ্যাল ইসলামী ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে; ফলে গ্রাহকদের মাঝে আস্থা পুণরায় ফিরে এসেছে। তিনি গ্রাহকদের এই ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024