শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

যমুনা ব্যাংকের যমুনা ব্যাংক শর্ট নোট উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৮২ পড়া হয়েছে

যমুনা ব্যাংক পিএলসি সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানে ‘যমুনা ব্যাংক শর্ট নোট’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত অন্যান্য পরিচালকদের সাথে নিয়ে ‘যমুনা ব্যাংক শর্ট নোট’ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ সহ ব্যাংকের সকল বিভাগীয় প্রধান ও শাখা ব্যবস্থাপকরা।

‘যমুনা ব্যাংক শর্ট নোট’ একটি মানি মার্কেট ঋণপত্র, যার মেয়াদ ৯১, ১৮২ এবং ৩৬৪ দিন। এটি বিভিন্ন মেয়াদী আকর্ষণীয় মুনাফা প্রদান করবে, যা বিনিয়োগকারীদের জন্য সর্বোত্তম রিটার্ন নিশ্চিত করবে। এ সময় যমুনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাংকের গ্রাহককেন্দ্রিক সর্বোচ্চ মুনাফা প্রদানের উপর গুরুত্বারোপ করেন। পণ্যটির মধ্যে সর্বোচ্চ মুনাফার হার, আংশিক ও আগাম নগদায়ন সুবিধা এবং স্বয়ংক্রিয় ভাবে নবায়নের সুবিধা রয়েছে। এই নতুন আর্থিক পণ্যটি ব্যক্তিগত, কর্পোরেট এবং প্রবাসী গ্রাহকদের জন্য নিরাপদ এবং সহজে বিনিয়োগের সুযোগ প্রদান করবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024