শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাংবাদিকদের চাকরিচ্যুতির ঘটনায় জি এম কাদেরের উদ্বেগ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ পড়া হয়েছে

সাম্প্রতিক সময়ে সংবাদকর্মীদের চাকরিচ্যুতির ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। একই সঙ্গে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানান তিনি। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এই দাবি জানান।

বিবৃতিতে জি এম কাদের বলেন, সাংবাদিকদের জীবিকা অনিশ্চিত করে স্বাধীন সাংবাদিকতার বিকাশ অসম্ভব।

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, গত কয়েক মাসে দেশের ইলেকট্রনিক গণমাধ্যমে সাংবাদিকতায় যুক্ত ১৫০ জনের বেশি গণমাধ্যমকর্মী চাকরি হারিয়েছেন।

বিভিন্ন সূত্রের তথ্যমতে, মুদ্রিত গণমাধ্যম ও অনলাইন পোর্টালে চাকরি হারিয়েছেন আরও অন্তত দুই শতাধিক গণমাধ্যমকর্মী। কাছাকাছি সময়ে এত বিপুলসংখ্যক গণমাধ্যমকর্মীর চাকরি হারানোর ঘটনা নজিরবিহীন। সাংবাদিকদের চাকরিচ্যুতির ন্যক্কারজনক ইতিহাস সৃষ্টি হয়েছে। চাকরি হারিয়ে গণমাধ্যমকর্মীদের পরিবারে ইতোমধ্যেই মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে জি এম কাদের আরও বলেন, দেশের গণমাধ্যমকর্মীরা বিভিন্ন চাপে কখনোই স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারেননি। ফলে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন অনেক সময়ই বাধাগ্রস্ত হয়। সাংবাদিকদের পেশাজীবী সংগঠনগুলোর দায়িত্ব এ বিষয়গুলোতে হস্তক্ষেপ করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা। সমস্যার সমাধানে মূল বিষয়কে এড়িয়ে সাংবাদিকদের চাকরিচ্যুতি অমানবিক ও ন্যায়বিচারপরিপন্থী। বিষয়টি খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জি এম কাদের।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024