শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পরিবর্তন আসছে ই-পাসপোর্ট নকশায়

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৮১ পড়া হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার, নৌকা, জলছাপসহ অন্যান্য ছবির পরিবর্তন করে ই-পাসপোর্ট বুকলেটের নকশা পরিবর্তন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

রোববার (১৯ জানুয়ারি) নির্ভরযোগ্য একটি সূত্র এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রটি জানায়, ই-পাসপোর্টে থাকা বিদ্যমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার, নৌকা, জলছাপসহ অন্যান্য ছবির পরিবর্তন করে দেশের প্রাকৃতিক সম্পদের ছবি অন্তর্ভুক্ত করার কার্যক্রম চলমান রয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কাজ করছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ২২ জানুয়ারি বিশ্বের ১১৯তম এবং দক্ষিণ এশিয়ার প্রথম কোনো দেশ হিসেবে ই-পাসপোর্ট যুগে প্রবেশ করে বাংলাদেশ। ই-পাসপোর্টের সবচেয়ে বড় সুবিধা হলো- এর মাধ্যমে ই-গেট ব্যবহার করে খুব দ্রুত ও সহজে ভ্রমণকারীরা যাতায়াত করতে পারেন। ফলে বিভিন্ন বিমানবন্দরে ভিসা চেকিংয়ের জন্য লাইনে দাঁড়াতে হয় না। এর মাধ্যমেই ইমিগ্রেশন দ্রুত হয়ে যায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024