শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

যে তথ্য দিলেন সাইফের ওপর হামলাকারী সেই যুবক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১০৯ পড়া হয়েছে

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর ছুরিকাঘাতের হামলার ঘটনায় তোলপাড় গোটা ভারত। ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ শরীফ উল ইসলাম শেহজাদকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করে মুম্বাই পুলিশ। সেসময় অভিযুক্ত জানান, কীভাবে সাইফের বাড়িতে প্রবেশ করেন তিনি।

জানা গেছে, এর আগেও সাইফের বাড়িতে এসেছিলেন শেহজাদ। বাড়ি পরিচ্ছন্নতার কাজ করে গেছেন তিনি। মূলত অভিনেতার গৃহকর্মী হরির মাধ্যমে এই পরিচ্ছন্নতার কাজ পেয়েছিলেন।

রোববার (১৯ জানুয়ারি) ভোরে আটকের পর পুলিশের কাছে এসব তথ্য দেন অভিযুক্ত শেহজাদ। এদিন সকালে মুম্বাইয়ের ঠাণের হিরানন্দানি এস্টেট এলাকায় এক মেট্রো নির্মাণ সাইটের লেবার ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

অভিযুক্ত আরও জানান, নিরাপত্তারক্ষী ঘুমিয়ে থাকার সুযোগে সাইফের বাড়ির ১১ তলায় উঠে যান তিনি। পরে ফায়ার এক্সিটের ডাক্ট শ্যাফট দিয়ে অভিনেতার ফ্ল্যাটে প্রবেশ করেন। এরপর সাইফের ছেলেদের ঘরের কাছে সোজা চলে গিয়ে বাথরুমে লুকিয়ে ছিলেন তিনি।

মুম্বাই পুলিশ জানায়, প্রথমে ডাকাতির উদ্দেশ্যেই সাইফের বাড়িতে ঢুকেছিল অভিযুক্ত শেহজাদ। ইতোমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল (২০ জানুয়ারি) আদালতে তোলা হবে তাকে।

এদিকে মুম্বাই পুলিশের দাবি, অভিযুক্ত আগেও সাইফের বাড়িতে এসেছিল কি না, তার প্রমাণ মেলেনি এখনও। এমনকি অভিযুক্তের কোনো অপরাধমূলক রেকর্ডও পাওয়া যায়নি।

কিন্তু পুলিশের প্রাথমিক প্রমাণ অনুযায়ী, সে বাংলাদেশের নাগরিক। তার কাছে বৈধ ভারতীয় নথিপত্র নেই। অভিযুক্ত মুম্বাই এসেছিল ৫-৬ মাস আগে এবং ঘরবাড়ি

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। ওই সময় অভিনেতাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। গুরুতর জখম অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে সাইফের শরীর থেকে ২-৩ ইঞ্চি একটি ধারালো বস্তু বের করেছেন চিকিৎসকরা। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024