শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ব্যাংকারদের সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৭৭ পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংক ব্যাংকারদের বিদেশযাত্রায় সব ধরনের বাধা উঠিয়ে নিয়েছে। ফলে এখন থেকে তাদের বিদেশে ভ্রমণে আর কোনো বাধা থাকল না।রোববার এক সার্কুলার জা‌রি ক‌রে এ নির্দেশনা দি‌য়ে‌ছে প্রতিষ্ঠানটি।

এতে বলা হয়, ২০২৪ সালের ১১ জুন জারিকৃত নির্দেশনায় ব্যাংকের অর্থায়নে প্রশিক্ষণ, সভা, সেমিনার, ওয়ার্কশপ ও স্টাডি ট্যুরে অংশগ্রহণের জন্য ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশে ভ্রমণের সুযোগ ছিল।

নতুন নির্দেশনা অনুযায়ী, দাপ্তরিক প্রয়োজনে ব্যাংকের বিদেশ ভ্রমণের নীতিমালা মেনে নিজ নিজ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা দেশের বাইরে যেতে পারবেন।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024