শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বামার নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৯৭ পড়া হয়েছে

বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বামা’র নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারী) সকালে রাজধানী ঢাকার বাংলামোটরের হামদর্দের প্রধান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বামা’র প্রেসিডেন্ট, হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ড. মোস্তফা নওশাদ জাকী, সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক এস এম সাখাওয়াত হোসেন, অর্থ সম্পাদক ডা. মো.নুরুল হক খলিফা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এম রুবেল তালুকদার, প্রচার সম্পাদক মো.আবুল হাসান, বিভাগীয় প্রধান আনন্দ কুমার প্রমাণিক, মো.মঈন উদ্দিন রুবেল, সদস্য রাজীব সিংহ।

বৈঠকে আয়ুর্বেদিক ওষুধ শিল্পের উন্নয়ন বিকাশের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের বিপিসি এবং বামার যৌথ উদ্যোগে একটি জাতীয় সেমিনার এবং আয়ুর্বেদ মেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। ওষুধ শিল্পের উন্নয়নে জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারীর তৃতীয় সংস্করণ প্রকাশে দ্রুত উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান বামা’র নেতারা।

এছাড়া স্বাস্থ্য সংস্কার কমিশনে আয়ুর্বেদ ওষুধ শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে না রাখায় ক্ষোভ প্রকাশ করা হয় বৈঠকে। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কমিশনে আয়ুর্বেদ ওষুধ শিল্পের একজন প্রতিনিধি অন্তর্ভূক্ত করার দাবি জানানো হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024