শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইসলামী ব্যাংক কর্মকর্তার সিএসএএ ফেলোশীপ অর্জন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৯৬ পড়া হয়েছে

বিশ্বব্যাপী ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ, নিরীক্ষণ, পরিচালন পদ্ধতি, নীতি ও শরীআ’হর মানদণ্ড প্রণয়নকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অরগানাইজেশন ফর ইসলামিক ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন (আওফি)- এর ফেলোশিপ লাভ করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু নাসির মু. মুজাহিদ।

এই অর্জনের ফলে বাহরাইনভিত্তিক আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটির ‘সার্টিফায়েড শরীআ’হ অ্যাডভাইজার অ্যান্ড অডিটর (সিএসএএ) ফেলো ও সব ধরনের সুযোগ-সুবিধার অধিকারী হলেন তিনি।

আবু নাসির মু. মুজাহিদ বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স ডিভিশনে কর্মরত। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স ও মাস্টার্স এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এক্সিকিউটিভ এমবিএ ডিগ্রি অর্জন করেন।

এ ছাড়া তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি)- এর ডিপ্লোমায়েড অ্যাসোসিয়েট। ব্যাংকে যোগদানের আগে তিনি ইংরেজি দৈনিক দি নিউ নেশন- এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024