শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৭২ পড়া হয়েছে

গাজীপুরে ঝুটের ৩টি গুদামের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় পৌণে ২ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মালামালসহ ওই গুদামগুলো পুড়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে মহানগরীর কোনাবাড়ি এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহানগরীর কোনবাড়ি থানাধীন আমবাগ এলাকায় ঝুটের বেশ কয়েকটি গুদাম রয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঝুটের একটি গুদামে আগুনের সূত্রাপাত হয়। মুহুর্তেই আগুন পার্শ্ববর্তী আরো ২টি গুদামে ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কোনাবাড়ি স্টেশনের ২টি, ভোগড়া মডার্ণ ফায়ার সার্ভিসের একটি ও জয়দেবপুর স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ঘটনাস্থল এলাকায় পর্যাপ্ত পানি না থাকায় খানিকটা দুরের একটি কারখানা থেকে পানি আনতে হচ্ছে। এতে আগুন নেভাতে বেগ পেতে হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পৌণে ২ঘন্টা চেষ্টার পর রাত সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে, আগুন পুরোপুরি নেভাতে আরো বেশ কিছুটা সময় ড্যাম্পিংয়ের কাজ করেন তারা। আগুনে মালামালসহ ওই গুদামগুলো পুড়ে গেলেও প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোন হতাহতের খবরও পাওয়া যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024