শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রেমিট্যান্স পাঠানোয় ইতালি প্রবাসীদের নতুন রেকর্ড

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৭৫ পড়া হয়েছে

দেশে রেমিট্যান্স পাঠিয়ে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে ইউরোপের দেশ ইতালি। ২০২৪ সালে ১ হাজার ৩০০ মিলিয়নেরও বেশি ইউরো পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যা ২০২৩ সালের তুলনায় প্রায় দেড়শ মিলিয়ন বেশি।

দেশের অগ্রযাত্রায় এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রেমিট্যান্স যোদ্ধারা।

প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্টরা বলছেন, রেমিট্যান্সের প্রবাহ ২০২৩ সালের তুলনায় গত বছর অনেক বেড়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

চলতি বছর রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে বলে তারা আশাবাদী।

প্রায় দুই লাখের বেশি বাংলাদেশির বসবাস ইতালিতে। অবৈধ প্রায় ৬০ হাজার। বৈধতার সমস্যার পাশাপাশি রয়েছে পাসপোর্ট হাতে না পাওয়ার যন্ত্রণাও। বৈধ অনুমতি পত্র না থাকার পরও এসব বাংলাদেশিরা কোনো না কোনো কাজ করে রেমিট্যান্স পাঠিয়ে দেশকে সমৃদ্ধ করে চলেছেন।

২০২৪ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন মোট ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার। যা ২০২৩ সালের তুলনায় ৪৯৭ কোটি ২০ লাখ ডলার বা ২২.৬৮ শতাংশ বেশি।

শেখ হাসিনার শাসনামলে ইতালি থেকে বাংলাদেশে রেমিট্যান্স না পাঠিয়ে প্রচণ্ড চাপ তৈরি করেছিল দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশকে সমৃদ্ধ করতে বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠানো শুরু করেন প্রবাসীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024