শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মাঠেই দেখা হতে পারে সাকিব-তামিমের

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ পড়া হয়েছে

গেল বছর বিপিএলের মাঠে মুখোমুখি হয়েছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এবারও এই সুযোগ ছিল। কিন্তু সাকিব দেশে ফিরতে না পারায় সেটি আর দেখা যায়নি। বাংলাদেশের এই দুই ক্রিকেটার সতীর্থ হলেও দীর্ঘদিন ধরে বিপরীতমুখী অবস্থানে রয়েছেন।

সেটি অবশ্য মাঠের বাইরের ঘটনা, জাতীয় দলে একই জার্সিতে খেলেছেন, একই জুটিতে খেলেছেন। বিপরীতমুখী সম্পর্কের প্রভাব সেখানে পড়েনি। এবার বিপিএলে দুজনের দেখা না হলেও সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ড নাইন্টিতে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে সাকিব-তামিমের।

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ভারতের রায়পুরে শুরু হবে লিজেন্ড নাইন্টি লিগ। টি-টোয়েন্টির বদলে ৯০ বলের খেলা হওয়ায় এই টুর্নামেন্টের নামও এমন। এবারের আসরে বাংলাদেশ থেকে অনেকেই দল পেয়েছেন। এর মধ্যে সাকিব খেলবেন দুবাই জায়ান্টসের হয়ে। আর তামিমকে দলে ভিড়িয়েছে বিগ বয়েজ স্কোয়াড। দুজনেই এই লিগে খেললে মুখোমুখি দেখা হবে।

এ দিকে সাকিবের পাশাপাশি এই টুর্নামেন্টে নাম রয়েছে মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাকদের। তামিমের দলেই খেলবেন আশরাফুল। আর বিগ বয়েজে খেলবেন রাজ্জাক। ৭ দলের এই টুর্নামেন্ট চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। যেখানে দেখা যাবে ক্রিস গেইল, সুরেশ রায়না, তিলকরত্নে দিলশান, হার্শেল গিবস, ইউসুফ পাঠান, শিখর ধাওয়ান, ডোয়েন ব্রাভো, উপুল থারাঙ্গা, ম্যাট প্রায়র, বরুণ অ্যারনের মতো তারকাদের।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024