শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ফের বিনা ভোটে বিআইএ’র নেতৃত্ব নির্বাচনের তোড়জোড়

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১০৬ পড়া হয়েছে

ফের বিনা ভোটে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনে (বিআইএ) অনির্বাচিত নেতৃত্ব আনার তোড়জোড় চালাচ্ছে একটি মহল। এর অংশ হিসেবে নির্বাচনী আইন লঙ্ঘন করে আগামীকাল বৃহস্পতিবার বিআইএ হলরুমে প্রার্থীদের নিয়ে একটি অনানুষ্ঠানিক পরামর্শমূলক মতবিনিময় সভা ডাকা হয়েছে। এবারের নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ২০ সদস্যের বিপরীতে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আসছেন। প্রার্থিতা প্রত্যাহারের সময়ও এখন পর্যন্ত শেষ হয়নি। এমন একটি পরিস্থিতিতে প্রার্থীদের নিয়ে খোদ বিআইএ হলরুমে এ ধরনের মতবিনিময় সভা ডাকায় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রার্থী শঙ্কা প্রকাশ করেছেন।

কয়েকজন মুখ্য নির্বাহী কর্মকর্তা জানান, আজ (২২ জানুয়ারি) বিআইএ’র প্রথম সহসভাপতি ও সিটি ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হোসেন আখতার একটি চিঠি দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের ডেকেছেন। চিঠিতে বলা হয়েছে, ‘প্রিয় সম্মানীত মনোনয়ন জমাদানকারী (বিআইএ)। বিআইএ-এর ইসি নির্বাচনে লাইফের ক্ষেত্রে ১০টি শূন্য পদে ১৪ জন এবং নন-লাইফের ক্ষেত্রে ১০টি শূন্য পদে ২১জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে আপনিও একজন। বিআইএ-এর সদস্যদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববন্ধন ও সম্প্রীতি সুসংহত ও বজায় রাখার লক্ষ্যে নির্বাচন প্রাক্কালে মনোনয়ন জমাদানকারীবৃন্দের মধ্যে একটি পারস্পরিক সৌহার্দপূর্ণ পরামর্শমূলক মতামত বিনিময় ও প্রদানের জন্য এক অনানুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠান আগামী ২৩/০১/২০২৫ইং, বেলা ১২ টায় বিআইএ হলরুমে আয়োজন করা হয়েছে। এসোসিয়েশনের সম্মানীত সভাপতি সাহেবও উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে আপনি নিমন্ত্রিত। আপনাকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আশা করি, আপনি উপস্থিত হয়ে মত বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহন করবেন।’ হোসেন আখতার নিজেও একজন প্রার্থী। তবে চিঠির বিষয়ে হোসেন আখতারের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রার্থী জানিয়েছেন, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদও তার কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রার্থীদেরকে এই অনুষ্ঠানে ডেকেছেন। আব্দুল্লাহ আল মাহমুদ নিজেও এই নির্বাচনে একজন প্রার্থী।

নির্বাচনী বিধিমালা অনুযায়ী, প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পর কোনো প্রার্থী অন্য প্রার্থীদের বিআইএ মিলনায়তনে নির্বাচন বিষয়ক পরামর্শের জন্য ডাকতে পারে কি না; তা নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক প্রার্থী। এই মুহূর্তে এ ধরনের সভা ডাকায় ফের ১৪ বছর আগ থেকে শুরু হওয়া সমঝোতার নামে বিনা ভোটে নেতৃত্ব বেছে নেয়ার ফর্মুলা প্রয়োগের আশঙ্কা প্রকাশ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রার্থী।

তারা বলছেন, নির্বাচন চলাকালে প্রার্থীদেরকে নিয়ে খোদ বিআইএ মিলনায়তনে এভাবে পরামর্শ করার কোনো সুযোগ নেই। যদি ভোট নিয়ে কোনো পরামর্শ করতে হয়, সেক্ষেত্রে একমাত্র নির্বাচন কমিশনই এ ধরনের সভা ডাকতে পারে। কোনো প্রার্থী নয়। জানতে চাইলে নির্বাচনী বোর্ডের সদস্য আফতাব উল ইসলাম বলেন, ‘ইট’স ভয়োলেশন অব ইলেকশন রুলস’। তবে এ বিষয়ে নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান মীর নাসির হোসেন বলেন, কে কোথায় কি করলো তা আমাদের দেখার বিষয় নয়।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ ১৪ বছর পর উৎসবের আমেজ ফিরে এসেছে বীমা মালিকদের সংগঠন বিআইএ’র নির্বাচনে। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরইমধ্যে নির্বাচনে অংশ নিতে প্রার্থী হয়েছেন ৩৫ টি কোম্পানির প্রতিনিধি। এর মধ্যে লাইফ বীমার প্রার্থী রয়েছেন ১৪ জন এবং নন-লাইফে ২১ জন। উভয় খাতে ১০ জন করে মোট ২০ জন কার্য নির্বাহী সদস্য নির্বাচন করা হবে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ দিন পর এই নির্বাচনের মাধ্যমে আরো যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের বিআইএ’র নতুন কমিটিতে আসার সুযোগ তৈরি হয়েছে। এটি দেশের বীমা খাতের জন্য খুবই ভালো। যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা বিআইএ’র দায়িত্বে আসলে তাদের নতুন চিন্তার সংমিশ্রণ বীমার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
জানা যায়, ২০১১ সাল থেকে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট পদ আকড়ে ছিলেন শেখ কবির হোসেন। ৮২ বছর বয়সী শেখ কবির হোসেন শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই। সে হিসেবে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা। এসব পরিচয়েই তিনি বীমা মালিকদের সংগঠন বিআইএ’সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষপদ আকড়ে ছিলেন। তবে ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পলায়ন এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২১ অক্টোবর বিআইএ’র প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন শেখ কবির হোসেন।

বিআইএ’র বর্তমান নির্বাহী কমিটির (২০২৩-২০২৪) মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ৮ এপ্রিল। তবে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে সংগঠনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন পদত্যাগ করায় প্রথম ভাইস-প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) অবশিষ্ট সময়ের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন। গত ২৮ অক্টোবর সংগঠনে ২১৮তম নির্বাহী কমিটির সভায় তিনি এ দায়িত্ব পান।

২০২৪ সালের ৭ নভেম্বর বিআইএ’র ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির সদস্য নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। গত ১৪ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া হয়। আগামী ২২ ফেব্রুয়ারি নির্বাহী সদস্য নির্বাচনের পর ২৪ ফেব্রুয়ারি নির্বাচন হবে সংগঠনের প্রেসিডেন্ট, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট। এ বছর সংগঠনটির ৮০ জন সদস্যের মধ্যে ৭৬ জন ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024