শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পদোন্নতি পেয়ে মহাব্যবস্থাপক হলেন সাধারণ বীমা কর্পোরেশনের ৫ কর্মকর্তা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১১৯ পড়া হয়েছে

রাষ্ট্রায়ত্ত্ব সাধারণ বীমা কর্পোরেশনের পাঁচ কর্মকর্তাকে উপমহাব্যবস্থাপক থেকে পদোন্নতি দিয়ে মহাব্যবস্থাপক করা হয়েছে।

গত ১৫ জানুয়ারি অনুষ্ঠিত বোর্ড সভার অনুমোদনক্রমে তাদেরকে এই পদোন্নতি দিয়ে ১৯ জানুয়ারি এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে কর্পোরেশন। মানব সম্পদ বিভাগের জেনারেল ম্যানেজার এস.এম. শাহ আলম স্বাক্ষরিত আদেশে বলা হয়, পাঁচ জন উপমহাব্যবস্থাপককে (গ্রেড-৩) কর্পোরেশনের মহাব্যবস্থাপক (গ্রেড-২) পদে পদোন্নতি প্রদান করা হলো। পদোন্নতি প্রাপ্তদের মধ্যে রয়েছেন : মোঃ জাকির হোসেন (অডিট এন্ড কমপ্লায়েন্স বিভাগ, প্রধান কার্যালয়), শেখ পারভীন সুলতানা (দাবি বিভাগ, প্রধান কার্যালয়), মোঃ শাহীমুল ইসলাম বাবুল (মানব সম্পদ বিভাগ, প্রধান কার্যালয়), মোঃ আমিনুল হক ভূঞা (পুনঃবীমা বিভাগ, প্রধান কার্যালয়), মোঃ আবদুল বারেক (পুনঃবীমা বিভাগ, প্রধান কার্যালয়)।

অফিস আদেশে আরো বলা হয়, পদোন্নতির এ আদেশ অদ্য ১৯ জানুয়ারি ২০২৫ তারিখ হতে কার্যকর হবে। সাধারণ বীমা কর্পোরেশনের কর্মচারী প্রবিধানমালা, ১৯৯২ এর ৭(১) নং ধারা অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ ছয় মাসের জন্য শিক্ষানবিশ থাকবেন। তবে শর্ত থাকে যে, কর্তৃপক্ষ কারণ লিপিবদ্ধ করে উক্ত মেয়াদ অতিরিক্ত অনুর্ধ্ব ছয় মাসের জন্য বৃদ্ধি করতে পারবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ বর্তমান কর্মস্থলে যোগদানপূর্বক পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্ব স্ব (ইনসিটু) দায়িত্ব পালন করবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024