শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইউনানী ও আয়র্বেদিক চিকিৎসা শিক্ষা আইনের খসড়া প্রস্তাবের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৮৬ পড়া হয়েছে

বাংলাদেশ ইউনানী ও আয়র্বেদিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৫ এর খসড়া প্রস্তাবের উপর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বোর্ডের সদস্যসহ গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২১ জানুয়ারী) সকালে রাজধানী ঢাকার বাংলামোটরের হামদর্দের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের জেষ্ঠ্য সদস্য, বামা’র প্রেসিডেন্ট, হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া সভাপতিত্ব করেন।

বৈঠকে বোর্ড সদস্য ডা. মো. মিজানুর রহমান, আ খ মাহবুবুর রহমান সাকী, সালেহ মো. আব্দুর রহমান, মোতালেব মতিন, হাকীম কামরুল ইসলাম নাবাতাতী, হাকীম মোকছেদুল আলম, ড. নুর মোহাম্মদ ইকবাল চৌধুরী, অধ্যাপক ড. আতাউর রহমান, হাকীম মো. কামরুজ্জামান, কবিরাজ শ্যামল প্রসাদ সেনগুপ্তসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন বোর্ডের সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক ডা. সরদার মো. রুহুল আমিন। বোর্ডের সদস্যের বাইরে গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন ডা. আমিনুল বারী কানন, ডা. তাওহিদ আলবেরুনী, ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. সোহরাব হোসেনসহ অন্যরা। এ সময় উপস্থিত সদস্যরা বোর্ডের বিদ্যমান অর্ডিন্যান্সটি যুগোপযোগী করে আইনে রূপান্তর করার ব্যাপারে ঐকমত্য পোষণ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024