শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

চীনা পণ্যের ওপর ১০ শতাংশ হারে মাসুল বসাবে ট্রাম্প

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৯১ পড়া হয়েছে

ফেব্রুয়ারি থেকে চীনের পণ্যের ওপর মাসুল বসানোর চিন্তাভাবনা চলছে বলে জানালেন ডোনাল্ড ট্রাম্প। ইইইউ’র ওপরেও মাসুল বসানোর হুমকি দিলেন তিনি।

ট্রাম্প জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে চীনের পণ্যের উপর ১০ শতাংশ হারে শাস্তিমূলক মাসুল বসানো নিয়ে প্রশাসন চিন্তাভাবনা করছে। কারণ, চীন থেকে মেক্সিকো ও কানাডা হয়ে ফেন্টানিল যুক্তরাষ্ট্রে ঢুকছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এই মাসুল বসানোর কথা জানিয়েছেন।

প্রচারের সময় তিনি অবশ্য বলেন, প্রেসিডেন্ট হওয়ার পর কোনো সময় নষ্ট না করে তিনি এই মাসুল বসাবেন। তবে এবার তিনি ১ ফেব্রুয়ারি থেকে চীনের উপর মাসুল চালু করার কথা বললেন। তিনি ইতোমধ্যেই মেক্সিকো ও কানাডার উপর ২৫ শতাংশ হারে মাসুল বসানোর কথা বলেছেন।

ট্রাম্প জানান, ইইউ ও আরো কয়েকটি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য-বৈষম্য আছে। তাই ইউরোপীয় ইউনিয়ন আমাদের প্রতি খুবই খারাপ মনোভাব দেখাচ্ছে। এসব বিষয় বিবেচনা করে তাদের উপর মাসুল বসবে। এভাবেই আপনারা ন্যায় পেতে পারেন।

ট্রাম্প সোমবার জানিয়েছিলেন, কানাডা ও মেক্সিকো যদি বেআইনি অভিবাসীদের আমেরিকায় আসা এবং চীন থেকে ফেন্টানিল আসা বন্ধ না করে, তাহলে তাদের উপরেও মাসুল বসানো হবে।

হোয়াইট হাউসের বাণিজ্য সংক্রান্ত পরামর্শদাতা পিটার নাভারো মঙ্গলবার সিএনবিসিকে বলেন, কানাডা ও মেক্সিকোর ওপর ট্রাম্পের মাসুল বসানোর হুমকির কারণ আসলে তাদের চাপে রাখা। যাতে তারা বেআইনি অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আসা বন্ধ করে। বেশি পরিমাণ ফেন্টানিলের ফলে প্রতিদিন তিনশর মতো মানুষ মারা যান।
এদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ভিডিও কলে কথা হলো। ট্রাম্পের শপথ গ্রহণের পরের দিনই এই ভিডিও কলে আলোচনা করে তারা জানালেন, দুই দেশ তাদের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024