শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৮৯ পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিএনপির দুই গ্রুপের উত্তেজনাকে ঘিরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা প্রশাসন এ ঘোষণা দেয়।

১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন।

জানা গেছে, বিএনপির উপজেলা ও পৌর কমিটি ঘিরে টানা কয়েক দিন ধরেই শ্যামনগর উপজেলায় উত্তেজনা বিরাজ করছিল। এর মধ্যেই মঙ্গলবার নতুন ঘোষিত উভয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম।

বুধবার উপজেলার বাস টার্মিনালে শান্তি সমাবেশ ডাকে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সোলাইমান কবিরের গ্রুপ। তবে এ কমিটির সদ্য সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদের গ্রুপ সেটি প্রতিহত করার ঘোষণা দিলে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই গ্রুপের এমন মুখোমুখি অবস্থানে বিশৃঙ্খলা এড়াতে জারি করা হয় ১৪৪ ধারা।

শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে।

শ্যামনগর থানা পুলিশ জানায়, রাজনৈতিক দলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024