শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ওষুধ, রেস্তোরাঁ ও মোবাইল ফোনসহ যেসব পণ্য ও সেবায় ভ্যাট কমল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৯১ পড়া হয়েছে

জনগণের জীবনযাত্রার খরচ কমাতে বেশ কিছু পণ্য ও সেবার ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (২২ জানুয়ারি) চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে ভ্যাট ও শুল্ক কমানোর সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

ওষুধ: ওষুধ শিল্পে ভোক্তাদের খরচ কমাতে ব্যবসায়িক পর্যায়ে ভ্যাটের হার আগের মতোই ২.৪ শতাংশ রাখা হয়েছে। অতিরিক্ত আরোপিত ভ্যাট প্রত্যাহার করায় ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

মোবাইল ফোন ও আইএসপি সেবা: মোবাইল সিম-রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর বর্ধিত সম্পূরক শুল্ক এবং ইন্টারনেট সেবাতে (আইএসপি) নতুন আরোপিত সম্পূরক শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তরুণ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার ও ডিজিটাল কার্যক্রমে ব্যয় কমবে।

রেস্তোরাঁর খাবার: থ্রি-স্টার, ফোর-স্টার এবং ফাইভ-স্টার হোটেল বাদে অন্যান্য সব রেস্তোরাঁয় অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে। ফলে রেস্তোরাঁর খাবারের দাম আগের মতোই থাকবে।

মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ: মোটরগাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণের খরচ কমাতে এ খাতে বাড়ানো ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

পোশাক: নিজস্ব ব্র্যান্ড ছাড়া অন্যান্য পোশাক বিপণনের ওপর অতিরিক্ত ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।

নন-এসি হোটেল, মিষ্টান্ন ভাণ্ডার এবং পোশাক বিপণনে ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।

অন্যান্য সুবিধা

ই-বুক: শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তি-নির্ভর শিক্ষার জন্য ই-বুক সেবায় স্থানীয় ও আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।

মেট্রোরেল: যানজট নিরসনে মেট্রোরেল সেবার ওপর ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।

হজ টিকিট: হজযাত্রীদের জন্য টিকিটের ওপর আরোপিত আবগারি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন বলেন, গণমানুষের জীবনযাত্রার খরচ কমানো এবং রাজস্ব নীতিকে আরও গণমুখী করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বৃহত্তর জনস্বার্থে কর ছাড় দেওয়া হবে।

এই করছাড়ের মাধ্যমে চিকিৎসা, প্রযুক্তি, ভ্রমণ ও খাদ্য খাতের ব্যয় কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024