শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ব্রাজিলে দাবানলে পুড়েছে ইতালির আয়তনের চেয়ে বড় এলাকা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৮৭ পড়া হয়েছে

২০২৪ সালে ব্রাজিলে দাবানলে মোট ৩০.৮ মিলিয়ন হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। এটি ইতালির মোট আয়তনের চেয়েও বেশি।

বুধবার (২২ জানুয়ারি) এক পর্যবেক্ষণ সংস্থা প্ল্যাটফর্ম ম্যাপবায়োমাসের বরাত দিয়ে এএফপি এ খবর জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ২০২৪ সালে ব্রাজিলে প্রায় ৩০.৮ মিলিয়ন হেক্টর গাছপালা পুড়ে গেছে, যা ২০২৩ সালের তুলনায় ৭৯ শতাংশ বেশি। দক্ষিণ আমেরিকায় এ বছর ৩,৪৬,০০০-এরও বেশি অগ্নিকাণ্ডের স্থান রেকর্ড করা হয়েছে, যা ২০০৭ সালের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

ব্রাজিল ও বলিভিয়ায় হাজার হাজার অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন রয়েছে। চরম আবহাওয়ার বিরুদ্ধে লড়াই করছে তারা। আগুনের ধোঁয়া আকাশকে অন্ধকার করে দিচ্ছে মাঝে মাঝেই। সাও পাওলো এবং লা পাজের মতো শহরগুলোতে বাতাসের মানও খারাপ হচ্ছে।

প্ল্যাটফর্ম ম্যাপবায়োমাসের তথ্যমতে অস্বাভাবিক গরম এবং শুষ্ক আবহাওয়া দাবানলের তীব্রতা ৪০ শতাংশ বাড়াতে ভূমিকা রেখেছে। এল নিনোর প্রভাবে বৃষ্টিপাতের ধরণ পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের ফলে গড় তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রা এবং বন উজাড়ের ফলে আর্দ্রতা কমা – এ সবই ব্রাজিলের ‘ব্যতিক্রমী খরা’র প্রভাব। দেশটি খরার তালিকায় শীর্ষে রয়েছে এবং ৭০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ খরা সেখানে দেখা দিচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024