শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইউসিবি ইনভেস্টমেন্টের ট্রাস্ট ব্যাংকের জন্য বন্ড ইস্যু সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৭০ পড়া হয়েছে

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড সফলভাবে ট্রাস্ট ব্যাংক পিএলসির “টিবিএল ৭ম সাব-অর্ডিনেটেড বন্ড” ইস্যু সম্পন্ন করেছে, যার মোট মূল্য ৪৫০ কোটি টাকা। সম্প্রতি (২২ জানুয়ারি) রাজধানী ঢাকার ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে এই বন্ড ইস্যুর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ট্রাস্ট ব্যাংকের টিয়ার-টু মূলধন বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে, যা ব্যাংকের আর্থিক ভিত্তিকে আরও সুদৃঢ় করবে এবং তাদের ব্যবসায়িক সম্প্রসারণে সহায়ক হবে। এর ফলে ব্যাংকটি তাদের গ্রাহকসেবা প্রসারের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকর অবদান রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী এবং ইউসিবি ইনভেস্টমেন্টের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024