শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ভাসানচর উপকুল বনায়নে এনকেএফটিসিএল ও ইবিএল পার্টনারশীপ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১১৭ পড়া হয়েছে

দেশের ভাসানচর উপকূলবর্তী অঞ্চলে টেকসই পরিবেশ ও এতদঞ্চলে বসবাসকারী জনগনের কল্যানার্থে যৌথভাবে কাজ করবে নৌ কল্যান ফাউন্ডেশন ট্রেডিং কোম্পানি লিঃ (NKFTCL) এবং বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অধীনে বঙ্গোপসাগরের উপকূল বনায়ন এবং ভাসানচর দ্বীপে বৃক্ষরোপণে আর্থিক সহায়তা প্রদান করবে ইবিএল। এনকেএফটিসিএল ৩৮ লক্ষ টাকা ব্যয়ে এই বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করবে। এর ফলে, এই দ্বীপের প্রায় পঞ্চাশ হাজার অধিবাসী উপকৃত হবে, টেকসই পরিবেশ নিশ্চিত হবে এবং অধিবাসী জনগোষ্ঠীর জীবন ব্যবস্থার উন্নয়ন ঘটবে।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকার নৌ বাহিনী সদরদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ এনকেএফটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন এম. হাবীব উল ইসলামের হাতে এই উদ্যোগ বাস্তবায়নের জন্য ৩৮ লক্ষ টাকার একটি চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে প্রদত্ত সংক্ষিপ্ত বক্তব্যে ওসমান এরশাদ ফয়েজ বলেন, “টেকসই পরিবেশ এবং জনগোষ্ঠীর জীবন যাত্রার উন্নয়নে ইস্টার্ন ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের উপকূলীবর্তীর বনায়নের লক্ষ্যে এনকেএফটিসিএল এর সঙ্গে আমাদের পার্টনারশীপ এই লক্ষ্য অর্জনে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে”।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসিস্টেন্ট চীফ অফ নেভাল স্টাফ (পার্সোনেল) এবং এনকেএফটিসিএল পরিচালক; ইবিএল হেড অফ কম্যুনিকেশন্স এন্ড এক্সটার্নাল এফেয়ার্স জিয়াউল করিম, হেড অফ এডমিনিস্ট্রেশন মেজন (অবঃ) মোঃ আব্দুস সালাম, কোম্পানি সেক্রেটারি মোঃ আবদুল্লাহ আল মামুন এফসিএস এবং হেড অফ বিজনেস ইনফর্মেশন সিস্টেমস মোঃ মাসকুর রেজা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024