শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

২১তম বিসিএস ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৭৩ পড়া হয়েছে

২১তম বিসিএস অল ক্যাডার ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব ড. মো. মিজানুর রহমান। যুগ্ম আহ্বায়ক (সাধারণ সম্পাদক) হয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তাহেরুল হক চৌহান।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পূর্ণাঙ্গ এ কমিটি গঠন করা হয়৷

পূর্ণাঙ্গ এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন যথাক্রমে- অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ঢাকা মো. আজমল হোসেন; ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সাঈদ মোহাম্মদ আসাদুজ্জামান; ডিএমপির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রিয়াজুল হক; কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং এ্যাকাডেমির মহাপরিচালক একে এম নুরুল হুদা আজাদ; অতিরিক্ত কর কমিশনার শেখ শামীম বুলবুল; জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. তৌফিক ইমাম; জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. সায়ীদ মেহবুব উল কাদির; শহীদ বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিব সরকারি কলেজ, হাজারীবাগ এর সহযোগী অধ্যাপক মুনসী হুমায়ুন কবির (হিমু); জাতীয় নিউরোসাইন্স ইন্সটিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. জালাল উদ্দিন মুহাম্মদ রুমি; গণপূর্ত অধিদপ্তরের (ঢাকা) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খান; আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ কমান্ডার (কুমিল্লা) মো. মাহবুবুর রহমান; এবং গণপূর্ত অধিদপ্তরের (ঢাকা) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আফসার উদ্দিন।

কমিটিতে সদস্য হয়েছেন যথাক্রমে- প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী; পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধা; জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব মো. আব্দুল্লাহ হাক্কানী; পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি নাছিমা আক্তার; জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শেখ জিয়ারাত ইসলাম, বিদ্যুৎ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আমজাদ হোসেন; কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোর এর কমিশনার শেখ আবু ফয়সল মো. মুরাদ; ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সোবহান, ডিএমপির অ্যাডিশনাল ডিআইজি মুহাম্মদ মাহবুবুর রহমান; ময়মনসিংহ রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মো. আবুল কালাম আজাদ; আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ কমান্ডার (বরিশাল) মো. আসাদুজ্জামান গনি; দুয়ারীপাড়া সরকারি কলেজ, মিরপুর এর সহযোগী অধ্যাপক আবু সাইদ মোহা. ফিরোজজামান; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সোহেল শামসুদ্দীন ফিরোজ, ডা. আয়েশা আফরোজ চৌধুরী, সহযোগী অধ্যাপক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং আনন্দ মোহন কলেজের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024