শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ফের বিপদে সাইফ আলী খান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৯৮ পড়া হয়েছে

বাংলার পতৌদি পরিবারের নবাব বলিউড অভিনেতা সাইফ আলী খানের দুঃসময় যেন পিছু ছাড়ছে না। ছুরিকাঘাতের হামলার শিকার হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সদ্যই বাড়ি ফিরেছেন অভিনেতা। এখনো পুরোপুরি সুস্থ নন তিনি। এর মধ্যেই বিপাকে পড়তে যাচ্ছেন সাইফ আলি খান। মধ্যপ্রদেশ সরকার ‘শত্রু সম্পত্তি আইন’র অধীনে সাইফের পারিবারিক সম্পত্তির দখল নিতে পারে। বর্তমানে যার বাজারমূল্য ১৫ হাজার কোটি টাকা।

গণমাধ্যমের সূত্র অনুযায়ী, ২০১৫ সাল থেকে এই সম্পত্তির ওপর দখল নেওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেছিলেন ভোপাল হাইকোর্ট। পরে ২০২৪ সালে সাইফের আবেদন খারিজ করে দিয়ে স্থগিতাদেশ তুলে নেন হাইকোর্ট। ফলে মধ্যপ্রদেশ সরকারের আর কোনো বাধা রইল না।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভোপালের শেষ নবাব ছিলেন হামিদুল্লাহ খান। তারই প্রপৌত্র সাইফ আলি খান। ভোপালের কোহেফিজা থেকে চিকলোড় পর্যন্ত প্রায় ১৫ হাজার কোটি টাকা মূল্যের সম্পত্তি রয়েছে অভিনেতার।

১৯৫০ সাল থেকে পাকিস্তানে বসবাস শুরু করেন হামিদুল্লাহর কন্যা আবিদা সুলতান। সেই থেকে ভোপালের ওই সম্পত্তি ছিল পতৌদিদের। ১৯৪৭ সালে দেশভাগের পর অনেক মানুষ পাকিস্তান ও চীনে চলে গেলেও তাদের জমি, বাড়ি ও শেয়ারের মতো সম্পত্তি এখনো এ দেশে রয়ে গেছে। সেই সম্পত্তিগুলোকেই ‘শত্রুর সম্পত্তি’ হিসেবে চিহ্নিত করা হয়।

অর্থাৎ স্থায়ীভাবে পাকিস্তান ও চীনে চলে যাওয়া ভারতীয়দের সম্পত্তিতে তাদের বংশধরদের আর কোনো অধিকার থাকবে না। তাই সরকার এই সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রিও করতে পারবে। ফলে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও মধ্যপ্রদেশ সরকারের এ সিদ্ধান্তে বিপাকে পড়েছেন সাইফ ও তার পরিবার।

উল্লেখ্য, অভিনেতা সাইফ আলি খান বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে নিজ বাড়িতে দুষ্কৃতকারীর হাতে আক্রান্ত হওয়ার পর মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে শয্যাশায়ী ছিলেন। সেখানে তাকে অস্ত্রোপচার করানো হয়। সফল অস্ত্রোপচারের পর তাকে আইসিইউ থেকে জেনারেল বেডে নেওয়া হয়। তবে শারীরিক অবস্থার উন্নতি হলেও মেরুদণ্ডের আঘাতপ্রাপ্ত স্থানে ক্ষত হওয়ার শঙ্কা ছিল। অবশেষে পাঁচ দিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে মঙ্গলবার (২১ জানুয়ারি) বাড়ি ফেরেন অভিনেতা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024