শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পল্লী বিদ্যুতে নিয়োগ, পদ ২৪

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৩৮ পড়া হয়েছে

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন/মানব সম্পদ) এর ২৪টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা ২৮ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।

পদের নাম: সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন/মানব সম্পদ)

পদসংখ্যা: ২৪টি

বেতন: পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী নির্ধারিত বেতন অন-প্রবেশনকালীন নির্ধারিত বেতন ৪১,৮০০ টাকা, তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অন-প্ৰবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ৪৩,৫০০ টাকা বেতন স্কেলে নির্ধারিত হবে।

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/স্নাতকোত্তর অথবা ৪ বছরের স্নাতক ডিগ্রি

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর, তবে ১৮ বছর এর কম বয়সীদের আবেদন করার প্রয়োজন নেই। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ২৩ টাকাসহ (অফেরতযোগ্য) ২২৩ টাকা এবং অনগ্রসর নাগরিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ (অফেরতযোগ্য) ৫৬ টাকা এসএমএসের মাধ্যমে প্রদান করতে হবে।

চাকরির ধরন: সরকারি

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

কর্মস্থল: পল্লী বিদ্যুৎ সমিতিতে

আবেদনের শেষ সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২৫।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024