শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসছেন ফিফা সভাপতি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১০০ পড়া হয়েছে

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগামী মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসবেন। এই সফরে তিনি বাংলাদেশের নারী ফুটবলে অর্থায়নের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বাৎসরিক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে ফিফা সভাপতি এ প্রতিশ্রুতি দেন। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ ও সফরসংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

সাক্ষাতে ইনফান্তিনো বাংলাদেশের নারী ফুটবলের উন্নয়নে আবাসন ও অবকাঠামোগত সহায়তার বিষয়ে আশ্বাস দেন। মুহাম্মদ ইউনূস এই বিষয়ে ফিফার সহায়তা চাইলেও ইনফান্তিনো জানান, তারা সৌদি আরবে নারী ফুটবলের উন্নয়নে সহায়তা করছে, যার সুফল সেখানকার বাংলাদেশি প্রবাসীরাও পাবে।

ফিফা সভাপতি ক্রীড়াঙ্গনকে কার্বন নিরপেক্ষ করার ক্ষেত্রে অধ্যাপক ইউনূসের প্রচেষ্টার প্রশংসা করেন। এছাড়া দক্ষিণ এশিয়ায় ফুটবলের বিকাশে সম্ভাব্য সহায়তার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘আগামী দুই মাসের মধ্যেই আমি বাংলাদেশ সফর করতে চাই।’

বাংলাদেশে চলমান তারুণ্যের উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হলেও ব্যস্ততার কারণে ইনফান্তিনো এতে অংশ নিতে পারেননি। তিনি এ বিষয়ে দুঃখপ্রকাশ করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ সফরের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সময় বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024