শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দাবি আদায়ে প্রাথমিক শিক্ষকদের শপথ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ পড়া হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বেতন স্কেলের দাবিতে শিক্ষকরা জাতীয় শহিদ মিনারে সমাবেশ করেছেন। সমাবেশে তারা নিজেদের দাবি আদায়ে শপথ বাক্য পাঠ করেছেন এবং অধিকার আদায়ের প্রশ্নে কারও সঙ্গে আপস না করার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার সকাল ১০টায় জাতীয় শহিদ মিনারে দশম গ্রেডের দাবিতে তারা সমাবেশ শুরু করেন। এর আগে সারা দেশ থেকে শিক্ষকরা শহিদ মিনারে অবস্থান নেন।

শিক্ষকরা বলেন, ১৩ তম গ্রেডের মাধ্যমে শিক্ষকদের তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হয়েছে। এমন গ্রেডে থাকা মানেই শিক্ষকদের অমর্যদা করার সামিল।

শিক্ষকরাই দেশ গড়ার কারিগর উল্লেখ করে তারা বলেন, দ্রুত সময় দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে। বর্তমানে ১৩ তম গ্রেডের বেসিক বেতন ১১ হাজার টাকা। দশম গ্রেডে তা দাঁড়াবে ১৬ হাজার টাকা।

এ সময় দুপুর ২টার মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কেউ না এলে আরও কর্মসূচিতে যাওয়ার আলটিমেটাম দেন শিক্ষকরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024