শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এডিবির সঙ্গে ১০০ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২০০ পড়া হয়েছে

বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) প্রকল্পকে জোরদার করতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে ১০০ মিলিয়ন ডলারের ঋণচুক্তি সই করেছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এই চুক্তি সই হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও এডিবির পক্ষে বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং চুক্তিতে সই করেন।সরকারের অর্থ বিভাগের উদ্যোগে ২০২৯ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবলিক-প্রাইভেট অংশীদারিত্বের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগ ও বিআইএফএফএল’র সক্ষমতা বাড়াতে এডিবি প্রকল্পটির জন্য ১০০ মিলিয়ন ডলার ঋণ দেবে। এ বিষয়ে এডিবি ও বিআইএফএফএল’র মধ্যে চুক্তি হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এডিবির কাছ থেকে এই ঋণ অর্ডিনারি ক্যাপিটাল রিসোর্সেস হিসেবে পাওয়া গেছে। এই ঋণ পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ২৫ বছরে পরিশোধ করতে হবে।

গতকাল এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের জন্য ৬০০ মিলিয়ন ডলারের নীতি-ভিত্তিক ঋণ অনুমোদনের কথা জানানো হয়।

এ ঋণের টাকায় অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থাপনা, সরকারি বিনিয়োগের দক্ষতা ও বেসরকারি খাতের উন্নয়নে কাঠামোগত সংস্কার কার্যক্রম জোরদার করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024