শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

২০২৭ সালের জুলাইয়ে ব্রাজিলে বসবে ফিফা নারী বিশ্বকাপ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ পড়া হয়েছে

আসন্ন ফিফা নারী বিশ্বকাপের আয়োজক ব্রাজিল, তা আগেই জানিয়েছিল ফিফা। এবার নিশ্চিত করল আসরটি বসার সম্ভাব্য সময়। গেল মঙ্গলবার ফিফা এক ভার্চুয়াল সভায় বসেছিল। সেখানেই নিশ্চিত করা হয়েছে দশম নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য মাস। পাশাপাশি সভার পরে ওই বিশ্বকাপে কোনো অঞ্চল থেকে কয়টি দেশ অংশ নিতে পারবে সেটিও জানিয়েছে এক বিজ্ঞপ্তি দিয়ে।

ফিফার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ২০২৭ সালের ২৪ জুন পর্দা উঠবে নারী ফুটবল বিশ্বকাপের, যা চলবে ২৫ জুলাই পর্যন্ত। ফিফা এবং ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএল) মিলে এই সময় নির্ধারণ করেছে। এই মেগা ইভেন্টে অংশ নেবে ৩২ দল।

এ নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘ফিফা নারী বিশ্বকাপের ২০২৭ ব্রাজিল আসর বর্তমানে একটি অবস্থানে এসে দাঁড়িয়েছে এবং আমরা উদ্বোধনী ম্যাচের জন্য আর অপেক্ষা করতে পারছি না। ২০২৭ সালের ২৪ জুন শুরু হয়ে টুর্নামেন্টের ফাইনাল হবে ২৫ জুলাই। ঐতিহাসিক এই টুর্নামেন্ট কেবল দক্ষিণ আমেরিকায় বড় প্রভাব রাখবে না, বরং সারা বিশ্বে চমক জাগাবে। নারীদের অংশগ্রহণ ও তাদের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করে খেলাটিকে আরও উন্নত পর্যায়ে নিতে ভূমিকা থাকবে আসন্ন বিশ্বকাপের।’

৩২ দলের এই টুর্নামেন্টে ২৯ দলের জন্য সরাসরি খেলার স্লট ফাঁকা রয়েছে। সর্বোচ্চ ১১টি স্লট বরাদ্দ রয়েছে ইউরোপীয় (উয়েফা) দেশগুলোর জন্য। আয়োজক ব্রাজিলসহ লাতিন অঞ্চল থেকে খেলতে পারবে ৩ দেশ। এছাড়া এএফসি থেকে ৬, কনফেডারেশন অব আফ্রিকা ফুটবল থেকে ৪টি ও কনকাকাফ (উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল) থেকে খেলবে ৪টি ও ওশেনিয়া ফুটবল ফেডারেশন (ওএফসি) থেকে ১টি দল এ টুর্নামেন্টে অংশ নেবে। বাকি দলগুলো আসবে প্লে-অফ খেলার মাধ্যমে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024