শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আইসিএবির নতুন প্রেসিডেন্ট মারিয়া হাওলাদার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৮৩ পড়া হয়েছে

দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ’র (আইসিএবি) প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে মারিয়া হাওলাদার এবং সেই সাথে ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ জহিরুল ইসলাম।

বুধবার (০১ জানুয়ারী) তারা নিজ নিজ অফিসের দায়িত্বভার গ্রহণ করেছেন। সিএ অর্ডার ১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ নং-২, ১৯৭৩) অনুযায়ী একটি নির্দৃষ্ট মেয়াদের জন্য তারা ইনস্টিটিউটের উন্নয়নের জন্য কাজ করবেন। ইতমধ্যে বিদায়ী আইসিএবি প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দীণ সফলভাবে তার ২০২৪ সালের মেয়াদ শেষ করেছেন।

মারিয়া হাওলাদার, হাওলাদার মারিয়া অ্যান্ড কোং, (এইচএমএসি) চার্টার্ড একাউন্ট্যান্টসের (ক্রেস্টন গ্লোবালের সদস্য সংস্থা) ব্যবস্থাপনা অংশীদার এবং প্রতিষ্ঠাতা। বর্তমানে তিনি জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) মহাসচিবের দায়িত্বে এবং টানা দুই মেয়াদে সংগঠনটির বোর্ড পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করে আসছেন।

মিসেস হাওলাদার ২০২১ এবং ২০২৪ সালে আইসিএবির ভাইস প্রেসিডেন্টের (অপারেশনস অ্যান্ড মেম্বারস সার্ভিসেস) দায়িত্বে ছিলেন। তিনি ২০২১ সালে আইসিএবির বেশ কয়েকটি অটোমেশন প্রকল্পের চেয়ারপারসনও ছিলেন। তিনি ২০০৮ সালে ইনস্টিটিউটের একজন সহযোগী সদস্য এবং ফেলো সদস্য হন ২০১৩ সালে।

তিনি এ. কাসেম অ্যান্ড কোং., চার্টার্ড একাউন্ট্যান্টসের একজন অংশীদার ছিলেন। এর আগে, মারিয়া হুদা ভাসি এন্ড কোং, চার্টার্ড একাউন্ট্যান্টসের সাথে যুক্ত ছিলন।

মোঃ জহিরুল ইসলাম, এ. কাসেম অ্যান্ড কোং এর অংশীদার, চার্টার্ড একাউন্ট্যান্টস, (ইকোভিস ইন্টারন্যাশনালের সদস্য সংস্থা)। তিনি ২০২৪ সালে আইসিএবির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। জহির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএলবি সম্পন্ন করেন এবং ৩০ বছরেরও বেশি সময় ধরে কর ও কর্পোরেট আইন অনুশীলন করে আসছেন।

জোহির রোটারি ইন্টারন্যাশনালের সদস্য এবং রোটারি ক্লাব অফ চিটাগাং পোর্ট সিটির সভাপতি ছিলেন। তিনি মা-ও-শিশু হাসপাতাল, কিডনি ফাউন্ডেশন এবং বাংলাদেশের ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য। তাছাড়া তিনি চিটাগাং ক্লাব লিমিটেড, চিটাগাং বোট ক্লাব, নর্থ গুলশান ক্লাব লিমিটেড এবং ভাটিয়ারী গলফ ক্লাবের আজীবন সদস্য।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024