শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এবার ঢাকার মঞ্চ মাতাবে পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৭৩ পড়া হয়েছে

দেশের পটপরিবর্তনের পাকিস্তানি শিল্পীদের আগমন বেড়েছে ঢাকায়। কয়েকদিন আগেই পর পর ঢাকার মঞ্চ মাতিয়েছেন রাহাত ফতেহ আলী খান, আতিফ আসলাম, আবদুল হান্নান। গানে গানে শ্রোতা-ভক্তদের রোমাঞ্চিত করেছেন তারা। এবার ঢাকায় আসছে পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’।

আগামী ১০ ও ১১ জানুয়ারি রাজধানীর সেনা প্রাঙ্গণে ‘ঢাকা ড্রিমস’ শিরোনামের কনসার্টে দুইদিন পারফর্ম করবে ব্যান্ডটি। বিষয়টি নিশ্চিত করেছে কনসার্টের আয়োজক ‘ব্লু ব্রিক কমিউনিকেশনস’।

‘ঢাকা ড্রিমস’ কনসার্টে পাকিস্তানি ব্যান্ড ছাড়া আরও পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘শূন্য’, ‘লেভেল ফাইভ’, ‘সংগীতশিল্পী অর্ণব’, ‘সুনিধি নায়েক’, আরমীন মুসা ও তার দল ‘ঘাসফড়িং কয়ার’।

গণমাধ্যমে এ প্রসঙ্গে আয়োজক ব্লু ব্রিক কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সামিন ইয়াসার প্রিয়ম বলেন, আমরা এমন একটি শ্রুতিমধূর, শান্ত ও সুরেলা সংগীতায়োজন করছি। যা কিনা আমাদের দর্শকদের হৃদয়ে দীর্ঘদিন থেকে যাবে। আমাদের বিশ্বাস, আমাদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই কনসার্ট হবে সবচেয়ে প্রিমিয়াম কনসার্ট।

জানা গেছে, এরইমধ্যে ‘ঢাকা ড্রিমস’কনসার্টের টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে। যা টিকিটভাই ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা। দর্শকদের জন্য প্রতিদিন বেলা ৩টায় খুলে দেওয়া হবে গেট।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে সংগীতশিল্পী জাফর জাইদি ও মাজ মাওদুদের হাত ধরে গড়ে উঠে ‘কাভিশ’ব্যান্ড। দলটির প্রথম অ্যালবাম ‘গুনকালি’। ২০০৯ সালে মুক্তি পায় এটি। ব্যান্ডটির পরিচিত গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য, ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’ও ‘ফাসলে’ইত্যাদি। এবারই প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করবে ব্যান্ডটি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024