শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নতুন বছরে মাদ্রাসায় ব্যাপক ছুটি, একটানাই থাকছে ৩৮ দিন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৮৪ পড়া হয়েছে

২০২৫ সালের মাদ্রাসার ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এ তালিকা প্রকাশ করা হয়। সাপ্তাহিক ছুটি ছাড়া এবার পাচ্ছেন ৭৫ দিন।

তালিকায় দেখা যায়, ২০২৫ সালের সর্বোচ্চ ৩৮ দিন ছুটি থাকবে রোজা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, লাইলাতুল ক্বদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৩ এপ্রিল পর্যন্ত চলবে এ ছুটি চলবে।

দ্বিতীয় সর্বোচ্চ ১৪ দিন ছুটি থাকবে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে। আগামী ৩ জুন থেকে ১৬ জুন এ ছুটি চলবে। মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি থাকবে তিন দিন, তবে তা উপভোগ করতে হবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে জানিয়ে।

ছুটির তালিকায় নির্দেশনা দেওয়া হয়েছে, সাপ্তাহিক ছুটি দুই দিন নির্ধারণ করায় প্রতিটি মাদ্রাসাকে যথাযথ পাঠ পরিকল্পনা প্রণয়ন করে সিলেবাস শেষ করতে হবে। ইবতেদায়ী ও দাখিল স্তরে অর্ধবার্ষিক পরীক্ষা ১২ মে থেকে ২ জুন পর্যন্ত হবে। ফল প্রকাশ হবে ২৫ জুন। বার্ষিক পরীক্ষা ২০ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত হবে, ফল প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বলছে, হাওড় অঞ্চলের বোরো ধান কাটা উপলক্ষ্যে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শিক্ষার্থীদের অনুপস্থিত থাকতে দেখা যায়। ফলে হাওড় অঞ্চলের মাদ্রাসাগুলোর প্রধানরা মোট ছুটি ঠিক রেখে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থেকে সমন্বয় করে ১০ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ রাখতে পারবেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ নিজেদের পরীক্ষার প্রশ্নপত্র নিজেরাই প্রণয়ন করবেন। কোনো অবস্থাতেই প্রশ্নপত্র ক্রয় বা কোনো উৎস থেকে নেওয়া প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া যাবে না। পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না। তবে কোনো বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অনুমতি নিতে হবে আগে থেকে।

কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষ্যে মাদ্রাসা ছুটি দেওয়া যাবে না। সংবর্ধনা বা পরিদর্শন উপলক্ষ্যে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। কাউকে সংবর্ধনার জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024