শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বেক্সিমকো গ্রুপের ৩ কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১০৪ পড়া হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেডে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে এবং উদ্ভূত সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলো স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হরেয়ছে। ওই স্বতন্ত্র পরিচালকরো আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিএসইসির চেয়ারম‌্যন খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। এ আদেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব‌্যবস্থাপনা পরিচালককে অবহিত করা হয়েছে।

বেক্সিমকো গ্রুপের ৩ কোম্পানির মধ‌্যে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের স্বতন্ত্র পরিচালকরা হলেন- বুয়েটের ডিপার্টমেন্ট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রফেসর ড. মো. শাহিনুর ইসলাম, বেঙ্গল ওভারসীজ লিমিটেডের চেয়ারম‌্যান সৈয়দ রেজাউল করিম, লেখক ও সাংবাদিক সুলতান মাহমুদ বিন জুলফিকার, এম এম রহমান অ্যান্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক এবং দি ইনস্টিটিউট অব চাটার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন, ফ্রিল্যান্স কনসালটেন্ট মির্জা আমিনুর রহমান, এমএনএ এসোসিয়েটের সিইও এম নুরুল আলম, ইনফাইনাইজেন্ট কনসালটিং লিমিটেডের চিফ কনসালটেন্ট শেখ নাহার মাহমুদ, সদর দপ্তর ৭১ মেকানাইজড ব্রিগেড সাভারের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাফকাত-উল-ইসলাম এবং এক্সপোর্ট প্রমোশন ব‌্যুরোর ভাইস চেয়ারম্যান ও বিজিএমইএ’র প্রশাসক আনোয়ার হোসেন।

বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডে যে ৯ জন স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন, তারাই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে কাজ করবেন।

এদিকে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে যারা দায়িত্ব পেয়েছেন তাদের মধ‌্যে ছয়জন এবং নতুন একজনকে শাইনপুকুর সিরামিকস লিমিটেডে যুক্ত করা হয়েছে। কোম্পানিটির অন‌্যান‌্য স্বতন্ত্র পরিচালকরা হলেন- বুয়েটের ডিপার্টমেন্ট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রফেসর ড. মো. শাহিনুর ইসলাম, লেখক ও সাংবাদিক সুলতান মাহমুদ বিন জুলফিকার, এম এম রহমান অ্যান্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক এবং দি ইনস্টিটিউট অব চাটার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন, ফ্রিল্যান্স কনসালটেন্ট মির্জা আমিনুর রহমান, এমএনএ এসোসিয়েটের সিইও এম নুরুল আলম, সেনা সদর পদাতিক পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী এবং এক্সপোর্ট প্রমোশন ব‌্যুরোর ভাইস চেয়ারম্যান ও বিজিএমইএ’র প্রশাসক আনোয়ার হোসেন। এর মধ‌্যে কোম্পানিটির নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন সেনা সদর পদাতিক পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী।

বিএসইসির আদেশে উল্লেখ রয়েছে, “যেহেতু, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৫ নং আইন) এর মাধ্যমে সিকিউরিটিতে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ, সিকিউরিটিজ মার্কেটের উন্নয়ন এবং এতদসংক্রান্ত বিষয়াবলী বা তদধীনে আনুষংগিক বিধান প্রণয়নের উদ্দেশ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (অতপর ‘কমিশন’ বলে বিবেচিত হবে) গঠন করা হয়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ (১৯৬৯ সনের ১৭ নং অর্ডিন্যান্স) এর ধারা ২এ অনুযায়ী বেক্সিমকো গ্রুপের আওতাধীন বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেড ইস্যুয়ার কোম্পানি হিসাবে বিবেচিত এবং ধারা ৯ অনুযায়ী উক্ত কোম্পানিসমূহের শেয়ার ও সিকিউরিটিজ স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির গত ১১ ডিসেম্বর সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেক্সিমকো গ্রুপের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহে স্বতন্ত্র পরিচালক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নিয়োগ প্রদান করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024