শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৩৭ পড়া হয়েছে

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির ৮৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মাওলানা মুফতী শাহেদ রহমানী। সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রমে শরীয়াহ্ পরিপালনের উপর গুরুত্বারোপ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ, মাওলানা মোহাম্মাদ সাদেকুল ইসলাম ও মাওলানা শাহ্ মোহাম্মদ ওয়ালী উল্লাহ্, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. আখতার হোসেন এবং ব্যাংকের শরীয়াহ্ সেক্রেটারিয়েটের প্রধান মাওলানা মোঃ ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে যথারীতি সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এবং ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দো‘আ ও মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024