শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

২০২৪ সালে ৫৭৫ কোটি টাকা মুনাফা করেছে রূপালী ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১০৮ পড়া হয়েছে

পরিচালন মুনাফায় রেকর্ড গড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক। ২০২৪ সালে ব্যাংকটি ৫৭৫ কোটি টাকার বেশি পরিচালন মুনাফা করেছে, যা ব্যাংকটির প্রতিষ্ঠার পর সর্বোচ্চ।

২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত বছর এই ব্যাংক ৫৬০ কোটি টাকার পরিচালন মুনাফা করেছে। ২০২২ সালে এই মুনাফা ছিল ১২৬ কোটি টাকা। সে হিসাবে ব্যাংকিং খাতের চলমান সংকটের মধ্যেও আগের বছরের চেয়ে মুনাফা বেড়েছে ব্যাংকটির।

মুনাফার পাশাপাশি আমানতও বেড়েছে রূপালী ব্যাংকের। ২০২৪ সালে ব্যাংকের আমানত আগের বছরের চেয়ে বেড়ে হয়েছে ৬৮ হাজার কোটি টাকা। ২০২৩ সালে ব্যাংকের আমানত ছিল ৬৬ হাজার কোটি টাকা।

আমানতের পাশাপাশি ব্যাংকটিতে চলতি বছর শেষে ঋণ ও অগ্রিমের পরিমাণ বেড়েছে ৩ হাজার ৬ শত কোটি টাকারও বেশি।

ব্যাংকটিতে সদ্য যোগদানকৃত ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বছরের প্রথম দিনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভায় নতুন বছরে খেলাপি ঋণ হতে আদায়ে সর্বাধিক গুরুত্ব দেয়ার কথা বলেন। ব্যবস্থাপনা পরিচালক নতুন বছরে বিগত বছরের সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024